Article
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন Article নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ছয়টি শূন্যস্থান সংবলিত একটি passage থাকবে। উপযুক্ত Article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে দেওয়া হলো Article ব্যবহারের নিয়ম।
# Generally uncountable হিসেবে গণ্য advice, information, news, baggage, luggage ইত্যাদির পূর্বে a/an বসে না। যেমন:
Mr. Mashrur Shahid Hossain always
gives good advice.
The RAB can collect correct information.
# Water, milk, oil, ink, hydrogen, tea, paper ইত্যাদির পূর্বে a/an বসে না। যেমন:
Paper is made of wood.
তবে Uncountable Noun এর সঙ্গে measure words যোগ করা হলে তাদের পূর্বে a/an বসে। যেমন:
Give me a glass of water, please.
# Abstract এর পূর্বে a/an বসে না। যেমন:
Kindness is great virtue.
The-এর ব্যবহার:
# একটি passage-এ কোনো শব্দ দ্বিতীয়বার ব্যবহৃত হলে প্রথমবার ছাড়া পরবর্তী প্রতিবারের পূর্বে The বসে। তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য প্রথমবারেও The বসতে পারে। যেমন:
I have a shirt. I have bought the shirt from Jhenaidah. The shirt is navy blue in colour.
# পৃথিবীতে একটিই আছে এমন জিনিসের নামের পূর্বে The বসে। যেমন:
The moon shines at night.
The sun sets in the west.
The earth moves round the sun.
# কোন জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে The বসে। যেমন:
The English are a brave nation.
The Muslims are pious.
The Pathans live in Pakistan.
# Morning, noon, afternoon, night, evening, প্রভৃতি Noun এর পূর্বে in বসলে এসব শব্দের পূর্বে The বসে কিন্তু এদের পূর্বে at বসলে The বসে না। যেমন:
The birds start singing in the morning.
Dr. Romana Afroz visited us in the evening.
# Majority, minority, people, public, police, first, second, third ইত্যাদি শব্দ sentence এর শুরুতে বসলে এদের পূর্বে The বসে। যেমন:
The majority of the young supported the demand.
Shabid is the first boy in class eight.
# কোন তুলনা করা হলে যার সঙ্গে তুলনা করা হয় তার পূর্বে The বসে। যেমন:
Nazrul Islam is the Byron of Bangladesh.
# দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে comparative degree এর ক্ষেত্রে adjective এর পূর্বে The বসে। যেমন:
Mamun is the more intelligent of the two brothers.
Rifa is the more beautiful of the two sisters.
# ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে The বসে। যেমন:
I read the daily Prothom Alo everyday.
My mother recites the Holy Quran everyday.
The Gita is read by the Hindus.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ