Article
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন Article নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ছয়টি শূন্যস্থান সংবলিত একটি passage থাকবে। উপযুক্ত Article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে দেওয়া হলো Article ব্যবহারের নিয়ম।
The-এর ব্যবহার
# বিখ্যাত গ্রন্থ (The Agnibina, The Mother, The Gitanjoli), ট্রেন (The Mahanagar, The Turna, জাহাজ (The Bangabandhu, The Titanic, The Carpanthia), মহাকাশ যান (The Apollo -11), বিখ্যাত অট্টালিকা (The Taj Mahal,), নদী (The Padma, The Meghna, The Jamuna), সাগর, মহাসাগর (The Atlantic, The Pacific), উপসাগর (The Bay of Bengal), পর্বতমালা (The Himalayas), দ্বীপপুঞ্জ (The Hawaii), মরুভূমি (The Shahara), ঋতু (The Autumn, The Summer), এ ক্ষেত্রে অবশ্য The ব্যবহার না করলেও হবে), দিক (The East, The west), তারিখ (যদি শেষে ‘th/st/nd/rd’ থাকে) The 10th December ইত্যাদি নামের পূর্বে The বসে।
# বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপক নামের পূর্বে The বসে। যেমন:
The Khans of India are dominating the Indian film industry.
# Adjective এর Superlative degree এর পূর্বে The বসে। যেমন:
Rofiussan was the best student in the department of English.
She is the most beautiful girl I have ever seen.
# সাধারণত Adjective এর comparative degree এর পূর্বে The বসে না কিন্তু যত তত Comparative degree বোঝাতে এর পূর্বে The বসে। যেমন:
Rima is more beautiful than Lina.
Tasnima Akter was more intelligent than Sadia Nasreen.
The more you read, the more you learn.
The sooner, the better.
# যে Noun দ্বারা পেশা বা বৃত্তি বোঝায় তার পূর্বে The বসে। যেমন:
Md. Minaj Uddin joined the army in 1993.
# কোনো Common Noun দ্বারা Superlative এর গুরত্ব বোঝালে a/an না বসে বরং The বসে। যেমন:
Shakira is the singer of the day.
# Adjective দ্বারা সমগ্র জাতি বা বিশেষ কোনো সমপ্রদায় বোঝালে তার পূর্বে The বসে। যেমন:
We should not look down upon the poor.
The rich are not always happy.
The pious are blessed.
# কোন কিছুর অংশ বোঝাতে Adjective এর পূর্বে The বসে। যেমন:
He entered into the thick of the forest.
কোন Common noun দ্বারা Abstract বা গুণগত আদর্শ বোঝাতে তার পূর্বে The বসে। যেমন:
Seeing the sonsy baby, the mother rose in her.
Everybody loves the brave of the country.
# কোন Proper Noun এর পূর্বে Epithet থাকলে ওই Epithetটির পূর্বে বা Nounটির পর The বসে। যেমন:
Alexander the great was a famous warrior.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ