Article
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন Article নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ছয়টি শূন্যস্থান সংবলিত একটি passage থাকবে। উপযুক্ত Article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে দেওয়া হলো Article ব্যবহারের নিয়ম।
Omission of Article
# Proper Noun এর পূর্বে Article বসে না। যেমন: X Mr. Mainuddin lived in x Khagrachhary.
মনে রাখতে হবে Article কেবল Noun এর পূর্বেই বসে। অন্য কোনো Parts of speech এর পূর্বে বসে না। যদি বসে তবে বুঝবে যে ওই শব্দটির পর অবশ্যই একটি Noun আছে। যেমন:
Sakib Al Hasan is a great all rounder in the arena of world cricket.
He is x honest. He is a good student.
# কোনো Noun এর পূর্বে Possessive adjective (my, our, their, your, his, her, its, Ratul’s, Shahed’s, Fardin’s) থাকলে এদের পূর্বে বা পরে কোথাও Article বসে না। যেমন:
This is my x book.
The book is x his.
This is Tofayel’s x book.
# Demonstrative pronoun [this, that, these, those, such] এর পূর্বে বা পরে যেদিকেই খালি ঘর থাকুক কোনো article বসে না। কারণ এরা প্রত্যেকেই article এর কাজ করে। যেমন:
Give me that x pen, please.
Promit presented Sami this x mobile.
# কোন Noun এর পূর্বে Adjective থাকলে Articleটি Adjective এর পূর্বে বসে। যদি Adjective পরে বসে এবং Noun এর পূর্বে আবার খালি ঘর থাকে তবে ওই খালি ঘরে Article বসে না। যেমন: He is an honest man.
He has x amiable x character.
# Uncountable Noun বা Abstract Noun এর পূর্বে Article বসে না। তবে নির্দিষ্ট করে বোঝালে বা Sentence-এ Nounটি দ্বিতীয় বার ব্যবহূত হলে এর পূর্বে The বসে।
We drink water to quench our x thirst.
The water of the Padma is still pure.
There was a little water in the jar but the water was at bottom of the jar.
# ভাষার নামের পূর্বে Article বসে না, কিন্তু ভাষার নামের পরে Language শব্দটি উল্লেখ থাকলে এর পূর্বে The বসে। যেমন: He speaks x English like the English.
We use x Bangla as our mother language.
The Bangla language is now familiar all over the world.
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল