ইংরেজি ২য় পত্র: সিন কমপ্রিহেনশন বুঝে নিয়ে উত্তর লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, ইংরেজি ২য় পত্রে ভালো করতে হলে নিচের নিয়মগুলো মনে রাখতে হবে।
পরীক্ষায় গ্রামার অংশের ১০টি আইটেম থেকে যেকোনো ৮টি প্রশ্ন দেওয়া থাকবে। ৮টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। কোনো প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে না। প্রতিটি প্রশ্নের মান ৫।
Ques. No. 1 : এ ক্ষেত্রে Clue-সহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থানসহ একটি passage থাকবে। Number, Person ও Tense অনুযায়ী verb-এর সঠিক রূপ ব্যবহার করে passage-টি পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 2 : এ ক্ষেত্রে Clue-সহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থান-সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদেরকে উপযুক্ত preposition ব্যবহার করে passage-টি পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 3 : এ ক্ষেত্রে 10টি শূন্যস্থান-সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের যেখানে প্রয়োজন সেখানে article (a, an, the) ব্যবহার করতে বলা হবে। এমন কিছু শূন্যস্থান অবশ্যই দেওয়া থাকবে, যেখানে কোনো article ব্যবহারের প্রয়োজন নেই। সে ক্ষেত্রে তাদেরকে X চিহ্ন বসাতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 4 : এ ক্ষেত্রে Clue-সহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থান-সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের উপযুক্ত linking word ব্যবহার করে passage-টি পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 5 : এ ক্ষেত্রে ৫টির অধিক Phrase and Idioms দেওয়া থাকবে। যেকোনো ৫টি Phrase and Idioms দিয়ে ৫টি sentence তৈরি করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 6 : এ ক্ষেত্রে Direct speech-এর একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের এটিকে indirect speech-এ পরিণত করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 7 : এ ক্ষেত্রে একটি ছোট passage দেওয়া থাকবে এবং Passage-এর অন্তভু‌র্ক্ত ৫টি sentence-এর নিচে দাগ টানা থাকবে। প্রত্যেকটি sentence-এর ডান পাশে বন্ধনীর ভেতর নির্দেশ দেওয়া থাকবে। নির্দেশ অনুসারে sentence-গুলো পরিবর্তন করতে হবে। নম্বর থাকবে ৫।
Ques. No. 8 : এ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উপযুক্ত Tag question দিয়ে ৫টি শূন্যস্থান পূরণ করতে হবে। এ অংশটি dialogue বা isolated sentence আকারে দেওয়া থাকবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 9 : এ ক্ষেত্রে ৫টি Incomplete sentence দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের উপযুক্ত শব্দগুচ্ছ দিয়ে sentence-গুলোকে পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 10 : এ ক্ষেত্রে Clue-সহ বা clue ছাড়া ১০টি শূন্যস্থান-সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদেরকে number, person ও tense অনুযায়ী এবং parts of speech ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 11 : পরীক্ষায় Report Writing বা paragraph Writing-এর যেকোনো একটির ওপর প্রশ্ন থাকবে। বিকল্প কোনো প্রশ্ন থাববে না। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১০।
Ques. No. 12 : এ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিজেদের সম্পর্কে অথবা কোনো বিয়য়, কোনো বস্ত্ত, কোনো স্থান বা ঘটনা সম্পর্কে একটি Short composition লিখতে বলা হবে। গতানুগতিক বিষয়গুলো পরিহার করে Short composition লিখতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১৫।
Ques. No. 13 : পরীক্ষায় formal letter /informal letter-এর যেকোনো একটি লিখতে বলা হবে। কোনো প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে না। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১০।
Ques. No. 14 : এ ক্ষেত্রে প্রদত্ত situation-এর ওপর একটি dialogue লিখতে বলা হবে। dialogue-এর বিয়য়টি অবশ্যই ছাত্রছাত্রীদের জীবন ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। dialogue writing-এর বিকল্প প্রশ্ন হিসেবে summary writing হতে পারে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১০।
Ques. No. 15 : এ ক্ষেত্রে কোনো story বা কাল্পনিক কাহিনির কয়েক লাইন প্রথমে দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের নিজ কল্পনাশক্তি দিয়ে এটিকে সম্পূর্ণ করতে হবে। এ প্রশ্নেটির জন্য নম্বর থাকবে ১৫।

সহকারী অধ্যাপক, ঢাকা স্টেট কলেজ, ঢাকা