ইংরেজি ২য়
Prepositionসুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি Preposition আয়ত্ত্ব করার বাংলা মাধ্যমটি হলো কারকের বিভক্তি। তোমরা বাংলা ব্যাকরণের বিভক্তি নির্ণয় করার ক্ষেত্রে যত বেশি পারদর্শী হবে ঠিক একইভাবে একটু সচেতন হলে ইংরেজি Prepositionও তোমাদের কাছে সহজ হবে।5. In, after : অতীতকালের ব্যাপক সময় বোঝাতে (period of time) past tense-এ after এবং ভবিষ্যত কালের নিদিষ্ট সময় (point of time) in বোঝাতে ব্যবহূত হয়। যেমন:My friend will come from London in a week.He returned after two months. 6. On : উপরে, ভাবে, অবস্থায়, কাজে, তে, তীরে, স্থানে, প্রতি, খেয়ে বাঁচা বোঝাতে on বসে।(a) The ball is on the table.(b) The car is on hire.(c) The cow live on grass.(d) Dhaka stands on the Buriganga.(e) This bike is on trail.7. On, over : লাগালাগি অবস্থায় ওপরে বোঝালে on এবং একটু ফাঁকা রেখে উপরে বোঝালে over ব্যবহূত হয়। যেমন:(a) The book is on the table.(b) The fan is over the head.9. Since, from, for : নির্দিষ্ট সময়ের আগে since বা from এবং ব্যাপক সময়ের আগে for বসে। Since দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় এবং from দ্বারা সব tense-এর সময় বোঝায়। Since-এর আগে সর্বদা perfect বা perfect continuous tense বসে। (a) It has been raining since morning.(b) He has been ill for a month.(c) It has been raining for two hours.9. In, by, before : ভবিষ্যত কালের ব্যাপক সময়ের আগে in এবং নির্দিষ্ট সময়ের আগে by বা before বসে। (a) I shall have finished reading the story book by or before 9 p.m.(b) Habib will come in a month.10. By, with : যে কাজ সম্পাদন করে তার আগে By এবং যার দ্বারা সম্পাদন করে তার আগে with বসে। (a) This poem was written by Kamal with a parker pen.(b) The snake was killed by me with a stick.11. Under : নিচে, বিভাগে, অধীনে, আদেশে, বিবেচনায়, বোঝাতে under বসে।(a) The cat is under the table.(b) My father works under postal department.(c) Your case is under consideration now.(d) The accused was under sentence of death.12. Beside, Besides : ‘পাশে’ অর্থ বোঝাতে beside এবং ইহাছাড়া/অধিকন্তু বোঝাতে besides ব্যবহূত হয়। যেমন: (a) Kasem always sits beside Anwar.(b) Besides Oxford Dictionary, I have two other dictionaries.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল