ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ নম্বর প্রশ্ন: Article
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন, অর্থাত্ Article নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ছয়টি শূন্যস্থানসংবলিত একটি passage দেওয়া থাকবে। উপযুক্ত Article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে আমরা Article ব্যবহারের নিয়মকানুন নিয়ে আলোচনা করব। তারপর তোমাদের জন্য অনুশীলনী থাকবে। অনুশীলনী প্রথমে নিজেরা চেষ্টা করবে। তারপর উত্তর মিলিয়ে নেবে।

A, An ও The-কে ইংরেজিতে Article বলে। Article বা পদাশ্রিত নির্দেশক সাধারণত Noun, Adjective ও Adverb-এর আগে বসে এবং Parts of speechটি নির্দিষ্ট, না অনির্দিষ্ট, তা নির্দেশ করে। Parts of speech হিসেবে ব্যবহূত হয়ে Adjective-এর মতো কাজ করে থাকে বলে এদের Adjective-ও বলা হয়। বর্তমানে আধুনিক English Grammar-এ এদের determiner বলা হয়।
Article দুই প্রকার। যথা:
i) Definite Article, ii) Indefinite Article.
(i) Definite Article: যে Article নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে, তাকে Definite Article বলে। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে Definite Article ব্যবহূত হয়ে থাকে। যেমন:
The book is on the table.
The person who came yesterday is my friend Mr. Jahurul Islam.
(ii) Indefinite Article: যে Article বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, বা প্রাণীকে বোঝায়, তাকে Indefinite Article বলে। A ও An-কে Indefinite Article বলে। কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝাতে Indefinite Article ব্যবহূত হয়ে থাকে। যেমন:
A lion lives in a forest.
I saw a bird sitting on the wall.
Indefinite Article-এর ব্যবহার:
Article ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই চিন্তা করতে হবে যে Articleটি তুমি ব্যবহার করতে চাইছ, তা নির্দিষ্ট, না অনির্দিষ্ট। এরপর নিয়মানুসারে তা ব্যবহার করতে হবে। নিচে উদাহরণসহ নিয়মগুলো দেওয়া হলো।
# একজাতীয় সবাইকে বোঝাতে Singular Common Noun-এর আগে a/an বসে। যেমন:
An ant is an industrious insect.
# সাধারণত যেসব শব্দের প্রথম অক্ষর consonant (consonant sound), তাদের আগে a বসে এবং যেসব শব্দের প্রথম অক্ষর vowel (vowel sound) তাদের আগে an বসে। যেমন: A cat is not considered as a faithful animal.
A dog is a very faithful animal.
In the rainy season an umbrella is a must.
An apple a day keeps the doctor away.
# ‘U’-এর উচ্চারণ যদি ‘ইউ’-এর মতো হয়, তাহলে সেই শব্দের আগে a বসে । যেমন:
Swapno is a university student.
Iron is a useful metal.
# ঠিক তেমনি ‘Eu’ কিংবা ‘Ew’-এর উচ্চারণ যদি ‘ইউ’-এর মতো হয়, তাহলে সেই শব্দের আগে a বসে। যেমন: Yesterday I met a European.
That was a ewe.
কিন্তু U-এর উচ্চারণ যদি ‘আ’-এর মতো হয়, তাহলে তার আগে a না বসে an বসে। যেমন:
Jahir bought an umbrella last night.
Mr. Masud is an unfortunate man.
# ‘O’ দিয়ে গঠিত সব শব্দের আগে an বসে। কিন্তু ‘O’-এর উচ্চারণ ‘ওয়া’ হলে তা দ্বারা শুরু হওয়া শব্দের আগে a বসে। যেমন:
Shila saw a one-eyed man yesterday.
We enjoyed a one-act drama.
# কোনো word-এর প্রথম অক্ষর h হলে এবং তার উচ্চারণ ‘অ’-এর মতো হলে তার আগে an বসে। যেমন: Mr. Mashiur Rahman is an honest man.
He is an heir.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ