১ নম্বর প্রশ্ন: Article
প্রিয় পরীক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন, অর্থাত্ Article নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ছয়টি শূন্যস্থানসংবলিত একটি passage দেওয়া থাকবে। উপযুক্ত Article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে আমরা Article ব্যবহারের নিয়মকানুন নিয়ে আলোচনা করব। তারপর তোমাদের জন্য অনুশীলনী থাকবে। অনুশীলনী প্রথমে নিজেরা চেষ্টা করবে। তারপর উত্তর মিলিয়ে নেবে।
# যখন কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, গাছ ইত্যাদি প্রথমবার উল্লে¬খ করা হয়, তার আগে a/an বসে। যেমন:
He went for an interview at the law firm this morning.
We phoned for a taxi to take us to the Shahjalal International Airport.
# শুধু যেসব Noun গণনা করা যায়, তাদের আগে a/an বসে। যেমন:
Her mother presented her a blue skirt on her birthday.
Mehenaj has a diary like Anna.
# যেসব Noun গণনা করা যায় না, তাদের আগেও a/an বসে। যদি গঠনটি এরূপ হয় (a) a/an + countable noun + of +uncountable noun। যেমন:
The drivers found a pot of gold in the sunken merchant ship.
(b) a/an + uncountable noun used as adjective +countable noun.
যেমন:
Her dad gave her a gold bracelet on her birthday.
# কোনো তুলনা করা হলে যার সঙ্গে তুলনা করা হয়, তার আগে a/an বসে।
যেমন:
Mohammad Nashid is a Nelson Mendela in the Maldives.
You are a Nazrul I see!
# কখনো কখনো preposition অর্থে a ব্যবহূত হয়। তখন সেই a-কে Disguised Preposition বলে। যেমন:
The king went a (on) hunting.
# কোনো তুলনা বোঝাতে Abstract Noun যখন Common Noun হিসেবে ব্যবহূত হয়, তখন এদের আগে a/an বসে। যেমন:
She is a beauty.
# Exclamation বোঝাতে what ও such-এর পর a/an বসে। যেমন:
What a cute baby it is!
I have not seen such a long queue!
# কোনো এক কালে কোথাও কিছু একটি বা কোনো একজন ছিল কিংবা আছে এরূপ বোঝালে এ শব্দের আগে a বসে। একে generalizing ‘a’ বলে। যেমন:
There lived a king in a village.
There are five components in a computer.
# সংক্ষিপ্ত শব্দ বা শব্দের প্রথম অক্ষরটির উচ্চারণ শুরুতে vowel-এর মতো হলে তাদের আগে an বসে। কিন্তু অক্ষরটির উচ্চারণ শুরুতে consonant-এর মতো হলে তাদের আগে a বসে। যেমন:
My friend, Palash Biswas, is an MBBS. Mr. Ataur Rahman is a BA.
Mr. Kamrul Islam is an SP.
# Number বা সংখ্যা থাকলে উচ্চারণ অনুযায়ী a/an বসাতে হবে। যেমন:
There was an 8 course meal after the wedding.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ