ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ নম্বর প্রশ্ন: Article
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন, অর্থাত্ Article নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ছয়টি শূন্যস্থানসংবলিত একটি passage দেওয়া থাকবে। উপযুক্ত Article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে আমরা Article ব্যবহারের নিয়মকানুন নিয়ে আলোচনা করব। তারপর তোমাদের জন্য অনুশীলনী থাকবে। অনুশীলনী প্রথমে নিজেরা চেষ্টা করবে।

# Plural Noun-এর আগে few, little, good many, lot of, great many, good deal ইত্যাদি ব্যবহূত হলে তাদের আগে a বসে। যেমন:
He earns a lot of money.
There is a little water in the pond.
There are a few pomegranates on the table.
He lived a great many years.
# Many ও such-এর পরে singular common noun ব্যবহূত হলে এর আগে a/an বসে। যেমন:
Many a man was present in the meeting.
Mr. Mrs. Miss-এর আগে a বসে। যেমন:
A Mr. Biswas called at my office.
A Mrs. Shaheen Akter presented him the blue diary.
# What দ্বারা Exclamatory sentence শুরু হলে what -এর পরে an /an বসে। যেমন:
What a nice bird it is!
What an awful remark!
# কতগুলো Phrase-এর আগে স্বাভাবিক গঠনগতভাবেই a/an বসে। যেমন: I have a headache.
He had a bad cold.
I am in a hurry.
# Singular Common Noun-এর আগে quite, many, rather , but, more, not, how, as, such ইত্যাদি ব্যবহূত হলে ওই singular Common Nounটির আগে a/an বসে। যেমন:
Not a person was present there.
I have never seen such a tall figure.
Omission of A /An:
# সাধারণত খাবারের (meals) আগে A/An বসে না। তবে খাবারের আগে adjective থাকলে a/an বসে। যেমন:
Incorrect: Usually we have a breakfast at 7 am.
Correct: Usually we have breakfast at 7 am.
# Plural noun-এর আগে a/an বসে না। যেমন:
Gardenias are beautiful and flagrant.
Horses are strong animal.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা