১ নম্বর প্রশ্ন: Article
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন, অর্থাত্ Article নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ছয়টি শূন্যস্থানসংবলিত একটি passage দেওয়া থাকবে। উপযুক্ত Article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে আমরা Article ব্যবহারের নিয়মকানুন নিয়ে আলোচনা করব। তারপর তোমাদের জন্য অনুশীলনী থাকবে।
# Generally uncountable হিসেবে গণ্য advice, information, news, baggage, luggage ইত্যাদির আগে a/an বসে না। যেমন: Mr. Mashrur Shahid Hossain always gives good advice.
The police can collect correct information.
# Water, milk, oil, ink, hydrogen, tea, paper ইত্যাদির আগে a/an বসে না। যেমন: Paper is made of wood.
তবে Uncountable Noun-এর সঙ্গে measure words যোগ করা হলে এগুলোর আগে a/an বসে। যেমন:
Give me a glass of water, please.
Abstract-এর আগে a/an বসে না। যেমন:
Kindness is great virtue.
The-এর ব্যবহার:
# একটি passage-এ কোনো শব্দ দ্বিতীয়বার ব্যবহূত হলে প্রথমবার ছাড়া পরবর্তী প্রতিবারের আগে The বসে। তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য প্রথমবারেও The বসতে পারে। যেমন:
I have a shirt. I have bought the shirt from Jhenaidah. The shirt is navy blue in colour.
# পৃথিবীতে একটিই আছে এমন জিনিসের নামের আগে The বসে। যেমন: The moon shines at night.
The sun sets in the west.
The earth moves round the sun.
# কোনো জাতি বা সম্প্রদায়ের নামের আগে The বসে। যেমন: The English are a brave nation.
The Muslims are pious.
The Pathans live in Pakistan.
# Morning, noon, afternoon, night, evening প্রভৃতি Noun-এর আগে in বসলে এসব শব্দের আগে The বসে কিন্তু এদের আগে at বসলে The বসে না। যেমন:
The birds start singing in the morning.
Dr. Romana Afroz visited us in the evening.
# Majority, minority, people, public, police, first, second, third ইত্যাদি শব্দ sentence-এর শুরুতে বসলে এগুলোর আগে The বসে। যেমন:
The majority of the young supported the demand.
Shabid is the first boy in class eight.
# কোনো তুলনা করা হলে যার সঙ্গে তুলনা করা হয়, তার আগে The বসে। যেমন:
Nazrul Islam is the Byron of Bangladesh.
# দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে comparative degree-এর ক্ষেত্রে adjective-এর আগে The বসে। যেমন:
Mamun is the more intelligent of the two brothers.
Rifa is the more beautiful of the two sisters.
# ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের আগে The বসে। যেমন:
I read the daily Prothom Alo everyday.
Mr. Shaheen Kabir reads the Daily Star everyday.
The Bangladesh Observer is an English daily.
My mother recites the holy Quran everyday.
The Bible is a holy book to the Christians.
The Gita is read by the Hindus.
The Tripithak is the holy book to the Buddist.
# বিখ্যাত গ্রন্থ (The Agnibina, The Mother, The Gitanjoli), ট্রেন (The Mahanagar, The Turna), জাহাজ (The Titanic, The Carpanthia), মহাকাশযান (The Apollo-11), বিখ্যাত অট্টালিকা (The Taj Mahal,), নদী (The Padma, The Meghna, The Jamuna), সাগর, মহাসাগর (The Atlantic, The Pacific), উপসাগর (The Bay of Bengal), পর্বতমালা (The Himalayas), দ্বীপপুঞ্জ (The Hawaii), মরুভূমি (The Shahara), ঋতু (The Autumn, The Summer, এ ক্ষেত্রে অবশ্য The ব্যবহার না করলেও হবে), দিক (The East, The west), তারিখ (যদি শেষে ‘th/st/nd/rd’ থাকে) the 10th December ইত্যাদি ক্ষেত্রে আগে The বসে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ