ইংরেজি ২য় পত্র

১ নম্বর প্রশ্ন: Article
প্রিয় শিক্ষার্থী, ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্নে ছয়টি শূন্যস্থানসংবলিত একটি passage দেওয়া থাকবে। উপযুক্ত Article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আজ আমরা Article ব্যবহারের নিয়মকানুন নিয়ে আলোচনা করব।

# বংশ বা পরিবারের পরিচয়জ্ঞাপক নামের আগে The বসে। যেমন:
The Khans of India are dominating the Indian film industry.
# Adjective-এর Superlative degree-এর আগে The বসে। যেমন: Rofiussan was the best student in the department of English.
She is the most beautiful girl I have ever seen.
# সাধারণত Adjective-এর comparative degree-এর আগে The বসে না, কিন্তু যত-তত Comparative degree বোঝাতে এর আগে The বসে। যেমন: Rima is more beautiful than Lina.
Tasnima Akter was more intelligent than Sadia Nasreen.
The more you read, the more you learn.
The sooner, the better.
# যে Noun দ্বারা পেশা বা বৃত্তি বোঝায়, তার আগে The বসে। যেমন:
Md. Minaj Uddin joined the army in 1993.
# কোনো Common Noun দ্বারা Superlative-এর গুরুত্ব বোঝালে a/an না বসে বরং The বসে। যেমন:
Shakira is the singer of the day.
# Adjective দ্বারা সমগ্র জাতি বা বিশেষ কোনো সম্প্রদায় বোঝালে তার আগে The বসে। যেমন:
We should not look down upon the poor.
The rich are not always happy.
The pious are blessed.
# কোনো কিছুর অংশ বোঝাতে Adjective-এর আগে The বসে। যেমন: He entered into the thick of the forest.
# কোনো Common noun দ্বারা Abstract বা গুণগত আদর্শ বোঝাতে তার আগে The বসে। যেমন:
Seeing the sonsy baby, the mother rose in her.
Everybody loves the brave of the country.
# কোনো Proper Noun-এর আগে Epithet থাকলে ওই Epithetটির আগে বা Nounটির পর The বসে। যেমন:
Alexander the great was a famous warrior.
# Material Noun-এর আগে The বসে না, কিন্তু কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে Material Noun-এর আগে The বসে। যেমন:
The water of this glass is pure.
The gold of South Africa is precious.
The perfume of France is praiseworthy.
# Choir, orchestra ও pop group-এর আগে The বসে। যেমন:
Nowadays the Miles is a very popular band in Bangladesh.
# কতিপয় collective noun আছে, যারা স্বভাবতই plural, এদের আগে The বসে। যেমন:
The elite enjoy the privilege of the State.
The audience applauded the singer.
# Musical instrument যখন বাজানো অর্থে ব্যবহূত হয়, তখন এর আগে The বসে। যেমন:
Nazmussehar can play the piano sonorously.
# সংখ্যা প্রকাশক word একটা unit অর্থে ব্যবহূত হলে তার আগে The বসে। যেমন:
He sells mangoes by the hundred/by hundreds [by the hundreds, dozens, scores হবে না]
# Adjective যুক্ত কতিপয় Proper Noun বা Noun + Preposition + Proper Noun বা Noun-এর আগে The বসে।
যেমন:
The National Zoo at Mirpur is visited by thousands of people everyday.
The Fort of Lalbagh is a place of historical interest in Bangladesh.
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ