*১ নম্বর প্রশ্ন: Article
প্রিয় শিক্ষার্থী, ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্নে ছয়টি শূন্যস্থানসংবলিত একটি passage দেওয়া থাকবে। উপযুক্ত Article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আজ আমরা Article ব্যবহারের নিয়মকানুন নিয়ে আলোচনা করব।
Omission of Article
12. কোনো দেশ বা স্থানের নামের পূর্বে Article বসে না। তবে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থানের নামের পূর্বে The বসে। যেমন:
We live in the U.S.A.
The U.S.A. is the most powerful country in the world.
Tasnima Akter has been studying in the U.K. since 2012.
Bryan Lara was born in the West Indies.
13. Bed, mosque, church, hospital, prison, school, college, university, court ইত্যাদি স্থান যদি সাধারণ অর্থে ব্যবহূত হয়, তবে তাদের পূর্বে Article বসে না। কিন্তু বিশেষ অর্থে এদের পূর্বে The বসে। যেমন: He goes to x bed at 11 pm. Ariful Abed went to x hospital to look after a patient.
কিন্তু His father went to the school yesterday.
14. রাস্তা, অ্যাভিনিউ, স্কয়ার, পার্কের নামের পূর্বে Article বসে না। কিন্তু এদের নামের পর road শব্দটি উল্লেখ থাকলে The বসে। যেমন:
He bought a shop in x Park Street.
He bought a shop in the Mirpur Road.
15. Allah বা God-এর পূর্বে Article বসে না। যেমন:
X Allah helps those who help themselves.
Man poses; x God disposes.
16. বিখ্যাত গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম থাকলে তার পূর্বে Article বসে না। যেমন:
Nazrul’s Agnibina was published in 1922. (But The Agnibina of Nazrul was banned by the then British government.)
কোনো auxiliary এবং principal verb-এর মাঝে article বসে না। যেমন:
He was x disturbed by his classmates.
যদি adjective-এর পর কোনো noun না থাকে, তাহলে to be এবং adjective-এর মাঝে article বসে না। যেমন:
These are the tips for him who is x careless.
But it is for him who is a careless person.
Proper Noun-এর পূর্বে Common Noun বসে যদি Adjective-এর কাজ করে তবে Proper Noun-টির পূর্বে বা পরে article বসে না। যেমন:
Professor Shafi Ahmed received his M.A. in English from Kolkata University.
Home-এর পূর্বে বা পরে descriptive word বা phrase না থাকলে article বসে না।
যেমন: We went x home. He is at x home.
কিন্তু home-এর পূর্বে বা পরে descriptive word বা phrase থাকলে the বসে। যেমন:
We arrived at the bride’s home.
For some four or five hours this was the home for the queen.
Exercise
Fill in the gaps of the following text with appropriate articles. Put a cross for zero articles. 0.5 × 6 = 3
1. Patriotism is a noble (a) — virtue. It inspires (b) — man to shed last drop of blood to defend the freedom of his country. (c) — man without patriotism is no better than (d) — beast. (e) — true patriot thinks for (f) — welfare of his country.
Answer-1: (a) ×; (b) a; (c) A; (d) a; (e) A; (f) the
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ