Preposition
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নম্বর প্রশ্ন, অর্থাত্ Preposition নিয়ে আলোচনা করব। এ অংশে ৬টি শূন্যস্থানসংবলিত একটি নির্দিষ্ট প্যাসেজ দেওয়া থাকবে, যার পূর্ণমান ৩। উপযুক্ত preposition ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে।
Preposition
2. The end of/the beginning of month/week/year ইত্যাদির আগে at ব্যবহূত হয়। যেমন:
I will see you at the end of January.
My father will go to London at the beginning of March.
3. খাওয়ার সময়ের আগে at ব্যবহূত হয়। যেমন:
Please phone me at lunchtime.
He will come there at dinner time.
4. নির্দিষ্ট জায়গা বোঝাতে তার আগে at ব্যবহূত হয়। যেমন:
He lives at Dhanmondi.
I arrived at Kamlapur station at 7 o’clock.
He waited at the bus stoppage for over twenty minutes.
5. দলগত কার্যাবলির আগে at ব্যবহূত হয়। যেমন:
There were many people at the party.
The principal delivered his speech at the meeting.
He met Rahat at the concert.
6. কোনো কাজের কারণ, কাজের উত্স, কাজের অবস্থান বা প্রতিক্রিয়া বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:
He was shocked at his father’s sudden death.
He was upset at his failure in the examination.
I was delighted at my son’s success. He was alarmed at the news.
7. কোনো বিষয়ে দক্ষতা বা অদক্ষতা বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:
Rima is good at Mathematics.
Lotush is good at typing.
8. কোনো ব্যক্তির বয়স বা পণ্যের মূল্য বোঝাতে তার আগে at ব্যবহূত হয়। যেমন:
He left school at the age of 15.
Rice sells at taka 45 a kilo.
In এর ব্যবহার:
1. দীর্ঘ সময়ের (seasons, months, years, decades) আগে in ব্যবহূত হয়। যেমন:
I was born in March.
Our house was built in the 19th century.
He learnt driving in three months.
He will leave for home in a few hours.
2. দিনের অংশবিশেষ (in the afternoon, in the morning, in the evening) বোঝালে তার আগে in ব্যবহূত হয়। যেমন:
I usually get up from bed early in the morning.
He plays football with his friends in the evening.
3. কোনো কিছুর মধ্যে আছে বোঝালে তার আগে in ব্যবহূত হয়। যেমন:
He lives in a tent.
I live in a room.
Don’t play in the class.
Don’t shout in the classroom.
4. অনেক বেশি আয়তন (cities, states, countries, continents, world, universe) বোঝালে তার আগে in ব্যবহূত হয়। যেমন: He lives at a village in France but my uncle lives in London.
Everest is the highest mountain in the world.
5. Hospital, church, school, newspapers, magazine ইত্যাদির আগে in ব্যবহূত হয়। যেমন:
I was in a hospital last year.
He wrote an article in the ‘Daily Prothom Alo’.
6. কোনো লাইনের অংশবিশেষ বোঝাতে আগে in ব্যবহূত হয়। যেমন:
There is a misprint in the line on page 6.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা