ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Preposition
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নম্বর প্রশ্ন, অর্থাত্ Preposition নিয়ে আলোচনা করব।

For-এর ব্যবহার:
1. কোনো লক্ষ্য নির্দেশ করলে তার আগে for ব্যবহূত হয়। যেমন: Let us go out for a walk.
He is learning English for pleasure.
2. কোনো দিক নির্দেশ করলে তার আগে for ব্যবহূত হয়। যেমন:
This is a train for Jhenaidah.
They are passengers for Sylhet.
3. কোনো পণ্যের মূল্য নির্দেশ করলে তার আগে for ব্যবহূত হয়। যেমন:
I bought this Saree for Tk. 7255.
4. পছন্দ বা অগ্রাধিকার বোঝালে তার আগে for ব্যবহূত হয়। যেমন:
She has a taste for classical music.
He has a liking for tasty dishes.
5. কারণ বোঝালে তার আগে for ব্যবহূত হয়। যেমন: They are dancing for pleasure.
He got a prize for his bravery.
6. দূরত্ব বা সময়ের ব্যাপ্তি বোঝালে তার আগে for ব্যবহূত হয়। যেমন:
The road went on for miles after miles.
I will be with you for an hour or so.
7. উপকার বা সুবিধাজনক ধারণা বোঝাতে তার আগে for ব্যবহূত হয়। যেমন:
I bought sweets for my children.
Have you made a cup of tea for me?
8. কোনো কিছুর তুলনা বোঝাতে তার আগে for ব্যবহূত হয়। যেমন:
The girl is short for her age.
The weather is hot for November.
9. কোনো কিছুর উপলক্ষে বোঝাতে তার আগে for ব্যবহূত হয়। যেমন:
We wear new dresses for Eid- ul-Fitr.
From-এর ব্যবহার:
1. শুরু হওয়ার স্থান বোঝালে তার আগে from ব্যবহূত হয়। যেমন:
Tomorrow I will fly from Dhaka to Delhi.
2. শুরু হওয়ার সময় বোঝালে তার আগে from ব্যবহূত হয়। যেমন:
She is on leave from 15 February 2016.
He lived in Jhenaidah from 1985 to 1995.
3. কোনো কিছুর উত্স বোঝালে তার আগে from ব্যবহূত হয়। যেমন:
This gentleman is from Vienna.
This is a letter from my friend.
This is a quotation from the Hamlet.
4. দুটি স্থানের মাঝের দূরত্ব বোঝালে from ব্যবহূত হয়। যেমন:
Dhaka is more than two hundred kilometres from Jhenaidah.
The bus stopage is just a kilometre from my house.
5. কোনো রোগে ভুগছে বোঝালে তার আগে from ব্যবহূত হয়। যেমন:
He is suffering from fever.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা