Preposition
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নম্বর প্রশ্ন, অর্থাত্ Preposition নিয়ে আলোচনা করব।
Preposition
Of-এর ব্যবহার:
1. কোনো সম্পর্ক বা মালিকানা বোঝালে of ব্যবহূত হয়। যেমন: He is a cousin of mine.
She is a friend of Rani.
2. কোনো গুণের অধিকারী বোঝাতে of ব্যবহূত হয়। যেমন: He is man of letters.
Mr. Khan is a man of parts.
3. কোনো কিছুর অংশ বোঝাতে of বসে। যেমন:
The key of this lock is missing.
The brake of this car is weak.
Rajib is a member of this club.
Mini is a student of this school.
4. কারণ বোঝালে of ব্যবহূত হয়। যেমন:
They died of cholera.
She is proud of her noble birth.
5. কোনো উপাদান, যা দ্বারা অন্য কিছু তৈরি হয়, তা বোঝাতে of ব্যবহূত হয়। যেমন:
This is a house of stone.
This window is made of galss.
6. কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্টতা বোঝালে of ব্যবহূত হয়। যেমন:
He comes of a respectable family.
Mr. Minaj Uddin is a man of Jhenaidah.
He is the president of the club.
Mr. Mashrur Shahid Hossain is a professor of Jahangirnagar University.
7. কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে মতামত বোঝালে of ব্যবহূত হয়। যেমন:
It is kind of you to help me.
It is nice of you to have called me.
With-এর ব্যবহার:
1. কোনো ব্যক্তির সঙ্গে বা সঙ্গে থাকা বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
She has gone for a walk with her child.
He is living with his aunt.
2. সবাইকে নিয়ে বা সবকিছুকে নিয়ে বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
The swindler with all his associates was arrested yesterday.
3. কোনো বৈশিষ্ট্য বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
He is a boy with blue eyes.
This is a house with a garden.
4. কোনো কিছু করার জন্য ব্যবহূত যন্ত্র বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
Remove the lid with an opener.
We can cut clothes with scissors.
5. প্রতিক্রিয়া বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
He is angry with me.
6. কারণ বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
He is trembling with fear.
The old man was shivering with cold.
7. কোনো প্রতিষ্ঠান বা সংস্থার সদস্য বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
He is now with an insurance company.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা