Preposition
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নম্বর প্রশ্ন, অর্থাত্ Preposition নিয়ে আলোচনা করব।
Preposition
To-এর ব্যবহার:
1. দিকে বোঝাতে to ব্যবহূত হয়। যেমন:
He is going to school.
He went to Medina yesterday.
2. এক স্থান থেকে অন্য স্থান পর্যন্ত বোঝাতে to ব্যবহূত হয়। যেমন:
He is going from Dhaka to Chittagong.
3. আবার কোনো এক সময় থেকে অন্য সময় পর্যন্ত বোঝাতে From...to ব্যবহূত হয়। যেমন:
Everyday he works from 7 a.m. to 11 p.m.
4. কোনো কিছুর সঙ্গে তুলনা করা বোঝাতে to ব্যহূত হয়। যেমন:
He is senior to me in age.
We won by six goals to three.
5. কোনো অনুষ্ঠানে বোঝাতে to ব্যহূত হয়। যেমন:
He invited me to a party.
After-এর ব্যবহার:
1. কোনো কিছুর পরে বোঝাতে বা সময় সম্পর্কে ধারণা ব্যক্ত করতে after ব্যবহূত হয়। যেমন:
We went out after lunch.
She will go to his home the day after tomorrow.
2. কোনো কিছু অনুসারে নির্দেশ করতে after ব্যবহূত হয়। যেমন:
Dhaka was named Jahangirnagar after the name of Emperor Jahangir.
3. কোনো কিছুর পুনরাবৃত্তি বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:
The sailor had to suffer day after day.
They had to wait week after week.
Against-এর ব্যবহার:
1. কারও বা কোনো কিছুর বিরুদ্ধে বা বিপরীতে কিছু বলতে against ব্যবহূত হয়। যেমন:
He was married against his will.
I am against this proposal.
We were rowing against the current.
2. কোনো কিছুর সঙ্গে লাগানো বোঝাতে against ব্যবহূত হয়। যেমন:
He put a ladder against the tree last night.
He was leaning against a wall.
3. কোনো কিছুর সঙ্গে তুলনা করার ক্ষেত্রে against ব্যবহূত হয়। যেমন:
The salary here is low against the rates elsewhere.
There were fifty murders this year against a hundred last year.
4. কোনো কিছুর প্রতিরোধ বোঝাতে against ব্যবহূত হয়। যেমন:
This is an injection against cholera.
We should take precautions against fire.
About-এর ব্যবহার:
1. কোনো বিষয়ে বা কারও সম্পর্কে কিছু বোঝাতে about ব্যবহূত হয়। যেমন:
He is careless about his duties.
I know everything about Kamal.
2. কাছাকাছি কোনো স্থান বা সময় নির্দেশ করতে about ব্যবহূত হয়। যেমন:
He is somewhere about here.
He arrived (at) about ten o’clock.
I dropped the key somewhere about there.
3. অল্প সময়ের মধ্যে কিছু ঘটতে যাচ্ছে এরূপ বোঝাতে about+infinitive ব্যবহূত হয়। যেমন:
They are about to start.
She is about to die.
4. প্রায় অর্থে about ব্যবহূত হয়। যেমন:
There are about five thousand people in our village.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা