ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*Preposition
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নম্বর প্রশ্ন, অর্থাত্ Preposition নিয়ে আলোচনা করব।
Preposition
Before-এর ব্যবহার:
1. নির্দিষ্ট কোনো সময়ের আগে বোঝাতে before ব্যবহূত হয়। যেমন: He will get back before lunch.
He arrived here before me.
2. ক্রমানুসারে কোনো কিছুর আগের অবস্থান বোঝাতে before ব্যবহূত হয়। যেমন:
A comes before B in the alphabet.
Your name comes before mine on the list.
3. কোনো কিছুর সামনে বোঝাতে before ব্যবহূত হয়। যেমন: He was brought before the judge.
The accident took place before me.
কিছু গুরুত্বপূর্ণ Preposition-এর সঠিক ব্যবহার:
1. On/in/at: কোনো দেশ বা বড় শহরের আগে in এবং ছোট স্থানের আগে at ব্যবহূত হয়। যেমন:
They live in India.
My father lives at Dhanmondi in Dhaka.
2. রাস্তার নামসহ বাসার নম্বরের আগে at ব্যবহূত হয়। যেমন: We live at 89, Mirpur Road, Dhaka.
They have opened an office at 29, Central Road.
3. কিন্তু শুধু রাস্তার নাম বোঝালে in ব্যবহূত হয়। যেমন: We live in Mirpur Road, Dhaka.
They have opened an office in Central Road.
4. বাড়ির সামনে বা পেছনে বোঝালে at বসে, কিন্তু যানবাহনের সামনে বা পেছনে বোঝালে in ব্যবহূত হয়। যেমন: There is a garden at the front of our house and a pond at the back of our house.
Please sit in the front of the car; don’t sit in the back.
5. শুধু রাত বোঝালে at ব্যবহূত হয়, কিন্তু গভীর রাত বোঝালে in ব্যবহূত হয়। যেমন:
We work by day but sleep at night.
I woke up in the night.
6. অস্থায়ী কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা বোঝাতে at এবং স্থায়ী কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: They are at work now.
Boys are at play now.
He is in the army. She is in politics.
7. খামার বোঝালে on এবং কারখানা বোঝালে তার আগে in ব্যবহূত হয়। যেমন: He works on a farm; but his brother works in a factory.
8. হাতলবিহীন চেয়ার বোঝালে on এবং হাতলবিশিষ্ট চেয়ার হলে তার আগে in ব্যবহূত হয়। যেমন:
Don’t sit on that chair, it is broken.
Please sit in this armchair,
9. নির্দিষ্ট তারিখ বা দিনের আগে on বসে, কিন্তু নির্দিষ্ট ঘণ্টার আগে at ব্যবহূত হয়। যেমন:
I will come back at five o’clock on Friday. (at Friday on five o’clock ব্যবহূত হবে না)
10. কোনো ঘরের কোনা বোঝালে in বসে, কিন্তু রাস্তার কোনা বোঝালে on/at ব্যবহূত হয়। যেমন:
There is a television in the corner of our drawing room.
There is a tea-stall at/on the corner of the street.
11. Each, every, some, all, this, that, last, next, tomorrow, yesterday ইত্যাদি শব্দগুলোর আগে in, on, at ব্যবহূত হয় না। যেমন:
I didn’t feel very well that week. See me next week.
Come any time. Are you free this morning?
We stay here all day. Let’s meet one day.
I’m at home every evening.
For/during-এর ব্যবহার: কোনো কিছু সংঘটিত হওয়ার সময় বোঝালে during, কিন্তু কতক্ষণ ধরে ঘটে, তা বোঝালে for ব্যবহূত হয়। যেমন:
My father was in hospital during the summer.
My father was in hospital for six weeks.
It rained for three hours during the night.
During/in-এর ব্যবহার: নির্দিষ্ট সময়ে কোনো কাজ সংঘটিত হওয়া বোঝালে in এবং during/in উভয়ই ব্যবহূত হয়। যেমন:
We’ll be on holiday during/in August.
I spent two months in England during/ in summer.
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা