ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. জসিম উদ্দীন বিশ্বাস

* Preposition

প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নম্বর প্রশ্নের Preposition নিয়ে আলোচনা করব।

13. কোনো কিছুর পরিমাপ বা মান বোঝাতে at, by, for, to ব্যবহূত হয়। যেমন:

Rice sells at taka 45 a kilo.

It is ten by my watch.

She is rather tall for her age.        

She is good at figure.

My mother is good at cooking.

He is clever at games.

14. একসঙ্গে বোঝাতে with, without ব্যবহূত হয়। যেমন:

I played with my friends.

He came without his umbrella.

15. সমর্থন বোঝাতে for এবং বিরোধিতা বোঝাতে against ব্যবহূত হয়। যেমন:

I stand for my friend.

He is against the judgment.

16. কোনো বিষয় বা বস্তু বোঝালে তার আগে on, about ব্যবহূত হয়। যেমন:

I am reading a book on English grammar.

I told him about my school.

Write a paragraph about/ on your school.

He is careless about his health.

কিছু বহুল ব্যবহূত Preposition-এর ব্যবহার

At-এর ব্যবহার:

1. ঘড়ির সময় বা নির্দিষ্ট সময় বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:

Rayat came home at nine o’clock.

The birds start chirping at dawn.

I usually get up at 6 o’clock.

He goes to school at 10 am.

I could not sleep at midnight.

2. The end of/the beginning of month/week/year ইত্যাদির আগে at ব্যবহূত হয়। যেমন:

I will see you at the end of January.

My father will go to London at the beginning of March.

3. খাওয়ার সময়ের আগে at ব্যবহূত হয়। যেমন:

Please phone me at lunchtime.

He will come there at dinner time.

4. নির্দিষ্ট জায়গা বোঝাতে তার আগে at ব্যবহূত হয়। যেমন:

He lives at Dhanmondi.

I arrived at Kamalapur station at 7 o’clock.

He waited at the bus stoppage for over twenty minutes.

5. দলগত কার্যাবলির আগে at ব্যবহূত হয়। যেমন:

There were many people at the party.

The principal delivered his speech at the meeting.

He met Rahat at the concert.

6. কোনো কাজের কারণ, কাজের উত্স, কাজের অবস্থান বা প্রতিক্রিয়া বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:

He was shocked at his father’s sudden death.

He was upset at his failure in the examination.

I was delighted at my son’s success. He was alarmed at the news.

* বাকি অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা