ইংরেজি ২য় পত্র
মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাVoiceপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের ভয়েস পরিবর্তনের ওপর আলোচনা করব।IMPERATIVE SENTENCERule-1 : যে Sentence দ্বারা আদেশ, উপদেশ ও অনুরোধ বোঝায়, তাকে Imperative Sentence বলে। ওই Sentence-এর Active voice-এর object-কে let-এর object-রূপে ব্যবহার করতে হবে। মূল verb-এর past participle হয় এবং এর পূর্বে be ব্যবহার করতে হয়। যেমন: Active: Do it. Passive: Let it be done (by you). Active: Help the poor.Passive: Let the poor be helped (by you).Rule-2 : Imperative Sentence-এর active voice যখন let দ্বারা দেওয়া থাকে, তখন Passive voice করার সময় নতুন করে আর let ব্যবহার করার দরকার হয় না। ওই let-কেই ওই বাক্যের শুরুতে বসিয়ে indirect objectটিকে sub করে passive করতে হয়। যেমন: Active: Let me sing a song.Passive: Let a song be sung by me.Active: Let him do the sum.Passive: Let the sum be done by him.দ্রষ্টব্য: Let-এর পরে second person বসে না। Rule-3 : Imperative Sentence-এর Active voice-এর প্রথমে বা শেষে যদি adverb থাকে তবে passive করার সময় তাকে বাক্যের শেষে রেখে দিতে হয়। যেমন:Active: Help him now.Passive: Let him be helped now.Active: Today cut the tree.Passive: Let the tree be cut today (by you).Rule-4 : Imperative Sentence যদি negative হয়, তবে Passive voice করার সময় বাক্যের প্রথমে let not ব্যবহার করতে হয়। অন্যান্য নিয়ম আগের মতোই থেকে যায়।Active: Do not break the temple.Passive: Let not the temple be broken (by you).Active: Don’t post the letter.Passive : Let not the letter be posted (by you).COMPLEX SENTENCERule-1 : Complex Sentence-কে Passive voice- করতে হলে Principal clause ও Sub-ordinate clause উভয়ের Passive করতে হয়। Principal clause-এর সাধারণত object থাকে না। তাই ওই অংশের object হিসেবে it নিতে হয়। যেমন:Active: I know that you helped him.Passive: It is known to me that he was helped by you. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল