ইংরেজি ২য় পত্র
মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাVoiceপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের ভয়েস পরিবর্তনের ওপর আলোচনা করব।Rule-4 : অনেক সময় আত্মপরিচয় দিতে হলে বা কোনো কাজের মাধ্যমে পরিচয় দিতে হলে known-এর পরে by বসে। একে অন্যের সঙ্গে পরিচয় অর্থে known-এর পরে to বসে। যেমন:Active : I know the man.Passive : The man is known to me.Rule-5 : অনেক সময় দেখা যায়, Passive voice-এর doer বা agent থাকে না, এ ধরনের বাক্যের voice পরিবর্তন করতে হলে someone, people, we, the boy, he ইত্যাদিকে subject হিসেবে ব্যবহার করতে হয়। তবে কোনো কাজ যখন এক ব্যক্তি দ্বারা করা সম্ভব, তখন singular subject নিতে হয়। আর যখন কোনো কাজ একার পক্ষে সাধারণত করা সম্ভব নয়, তখন plural subject নিতে হয়। যেমন: Passive: My pen was stolen.Active: Someone stole my pen. Rule-6 : শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের কিছু বিষয় বিশেষভাবে লক্ষ রাখতে হবে Voice change করার ক্ষেত্রে। যেমন: নিচের verbগুলোর Passive voice হয় না। কারণ এরা intransitive verb: die, appear, seem, disappear, happen, belong, despair, allude, occur, ensure, wonder, comprise, perish, refer, issue and indulge ইত্যাদি। যেমন: Incorrect: It was appeared. Correct: It appeared.Rule-7 : Active voice-এ যখন has to, had to, is going to, was going to, ought to, used to, have got to ইত্যাদি উল্লেখ থাকে, তখন Passive voice করার সময় ওই verbগুলোর সঙ্গে be ব্যবহার করতে হয়। যেমন:Active: He has to do work. Passive: The work has to be done by him.কিছু ব্যতিক্রম নিয়মের Voice Change1. Quasi-passive Verb : Quasi শব্দের অর্থ half বা অর্ধেক। অর্থাত্ half-passive = quasi-passive. half. এদের passive করতে হলে নিচের নিয়ম অনুসরণ করতে হবে। Rule-1 : Sub + be verb + complement + when (if) + it/they +be verb + Verb এর past participle.Rule-2 : Subject + be verb + Verb-এর past participle + complement.Active : Honey tastes sweet.Passive : Honey is sweet when it is tasted. 2. Reflexive Verb : যে verb-এর subject এবং object একই ব্যক্তি, তাকে Reflexive verb বলে এবং Object-টিকে Reflexive object বলে। একে subject করা যায় না। একে by-এর পরই রেখে দিতে হয়। যেমন:Active: He hurt himself.Passive: He was hurt by himself.3. Factitive Object : যেসব object ক্ষণস্থায়ী অর্থাৎ মানুষের মতামতের ওপর যাদের স্থায়িত্ব নির্ভর করে, সেসব object-কে Factitive object বলে। এদের স্থায়িত্ব স্বল্প বিধায় এদের বাক্যের subject করা যায় না। তাই এদের পূর্ববর্তী object-কে subject করে Passive voice করতে হয়। যেমন:Active: We made him captain.Passive: He was made captain by us.# Captain was made him by us. হবে না।# ভয়েজ পরিবর্তনের ওপর মডেল টেস্ট ছাপা হবে আগামীকাল