ইংরেজি ২য় পত্র
ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাNarrationপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের Part-A অংশের Narration বা Speech নিয়ে আলোচনা করব। বর্তমানে Communicative System-এ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য Narration/Speech-এর মৌলিক বিষয়গুলোর ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। Imperative sentence # Let দিয়ে শুরু‚ Imperative sentence-এর Direct speech দ্বারা যদি কোনো proposal বা suggestion ব্যক্ত করা না হয়, অর্থাৎ যদি অনুমতি অর্থে ব্যবহূত হয়, সে ক্ষেত্রে Reported speech সাধারণত পরিবর্তন হয় না। শুধু Reported speech-এর verb-এর আগে let-এর পরিবর্তে Might বা Might be allowed to বসে। যেমন:Direct : Sajonta said, ‘Let him tell the story.’Indirect : Sajonta said that he might tell the story.Direct : The teacher said, ‘Let him do whatever he likes.’ Indirect: The teacher said that he might do whatever he liked.# Propose এবং suggest-এর পরে Reported speech-এর verb কে present participle-এ পরিবর্তনের মাধ্যমেও Indirect speech-এ পরিবর্তন করা যায়। যেমন: Direct : I said to Ratan, ‘Let us take some milk.’Indirect : I proposed to Ratan taking some milk.Direct : He said to me, ‘Let us go home.’Indirect : He proposed to me going home. Optative sentence Optative sentenceকে Direct speech থেকে Indirect speech-এ পরিবর্তন করার নিয়ম:a) Optative sentence যেহেতু ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, সে জন্য Reporting verb হয় wish, pray ইত্যাদি।b) Reported speech-এর অর্থ বা ভাবানুসারে Indirect speech-এ Reporting verb pray বা wish-এ পরিবর্তিত হয়।c) Reported speech-এর Optative formটি Assertive-এ রূপান্তরিত হয়।d) Reported speech-এর পূর্বে conjunction ‘that’ বসে। যেমন: Direct : Mother said to me, ‘May God bless you.’Indirect : Mother prayed that God might bless me.Direct : The teacher said, ‘May you prosper in life.’Indirect : The teacher wished that I might prosper in life.Might-এর পর verb-এর present form হয়, অর্থাৎ verb-এর tense-এর কোনো পরিবর্তন হয় না। যেমন: Direct : we said, ‘Long live our President.’Indirect : We wished that our President might live long.Note : Direct speech-এ ‘Good morning’ থাকলে Reporting verb ‘wish’-এ পরিবর্তিত হবে। আর Good bye বা Good night থাকলে Reporting verb ‘bid’ ‘bade’-এ পরিবর্তিত হবে। যেমন: Direct : Mr. Akter said, ‘Good morning, my friends.’Indirect : Mr. Akter wished good morning to his friends.Direct : Mrs. Sultana said, ‘Good night, my friends.’Indirect : Mrs. Sultana bade good night, to her friends.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল