ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Voiceপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি বিষয়ের গ্রামার অংশের voice change নিয়ে আলোচনা করব।সাধারণ অর্থে voice শব্দের অর্থ কণ্ঠস্বর। কিন্তু ব্যাকরণে একে বলা হয় বাচ্য। verb-এর যে form দ্বারা কর্তা যখন কাজটি নিজে করে বা অন্যের মাধ্যমে সম্পাদন করিয়ে নেয় এবং কর্তার সঙ্গে কাজের সম্পর্ক দেখায় এবং এভাবে verb-এর রূপের যে পরিবর্তন ঘটে তাঁকে voice বলে।Voice is the form of the verb which shows whether the subject acts or is acted upon.যেমন: He makes a basket. A basket is made by him.ওপরের প্রথম বাক্যে কর্তা নিজে কাজ করেছে এবং দ্বিতীয় বাক্যে কর্তার ওপর কাজ করানো হয়েছে।Voice সাধারণত দুই প্রকার। যথা:1. Active voice (সক্রিয় বাচ্য) ও2. Passive voice (নিষ্ক্রিয় বাচ্য)।Active Voice: কর্তা নিজেই কাজ করে অর্থাৎ কর্তা সক্রিয় এরূপ বুঝালে verb-এর active voice হয়।If the thing named by the subject does the action expressed by its verb, this is Active. যেমন: a) He makes a basket. b) They did the work. c) We play cricket. d) Why are you doing this? e) Do the sum. f) Will you do the home work? # ওপরে আমরা দেখতে পাচ্ছি active বাক্যে কর্তা অর্থাৎ subject নিজেই কাজটি সম্পাদন করেছে।Passive voice: Verb-এর যে form দ্বারা কর্তা নিজে কাজ সম্পাদন করে না, বরং কাজটি অন্যের দ্বারা করানো হয় এরূপ বোঝায় তাকে passive voice বলা হয়।If the thing named by the subject suffers the action expressed by its verb, this verb is passive. যেমন: a) A basket is made by him. b) The work was done by them. c) Cricket is played by us. d) Why is this being done by you? e) Let the sum be done. f) Will the home work be done by you? # ওপরে আমরা দেখতে পাচ্ছি passive বাক্যে object টি অর্থাৎ subject হিসেবে বসে বাক্যের কাজটি সম্পাদন করেছে।Voice change-এর ক্ষেত্রে মৌলিক যে নিয়ম অনুসরণ করে তা নিচে দেওয়া হলো।(i) আমরা জানি যে, মূল verb-এর পরে object বসে।(ii) তাহলে এবার object হবে subject।(iii) তারপর বসবে to be verb/ auxiliary verb +(iv) এবং মূল verb-এর past participle বসবে।(v) Subject-টি object-রূপে by-এর পরে বসবে।Voice change করার সময় একজন শিক্ষার্থীকে অবশ্যই বাক্যের subject ও object সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকতে হবে। নিচের ছক অনুযায়ী এদের পরিবর্তন হয়ে থাকে। যেমন: Subject Object I me He/ She him/her We us You you Rana / The boy Rana / the boy Who by whom Whom who They them # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল