ইংরেজি ২য় পত্র
Right form of verbপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৭ নম্বর grammar item-টি আলোচনা করা হলো। আশা করি নিয়মিত অনুশীলন করে তোমরা right form of verb part আয়ত্ত করতে সক্ষম হবে। ইংরেজি ভাষায় একটি sentence-এ ব্যবহূত প্রতিটি word-ই কোনো না কোনো কাজ করে থাকে। প্রতিটি word-এর মধ্যে verb সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত যে word দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায় তাকে verb বলে। Verb is the heart of Sentence. অর্থাৎ verb-কে বাক্যের প্রাণ বলা হয়ে থাকে। Latin শব্দ verbum থেকে শব্দটির উৎপত্তি। বাক্যের গঠনশৈলীতে noun-এর পরেই verb-এর স্থান। এই verb noun, pronoun এবং object-কে বিশেষভাবে গতিশীল করে রাখে। Verb ছাড়া কোনো Sentence তৈরি করা যায় না। Verb-গুলো সাধারণত voice, tense, mood, narration and sentence পরিবর্তনে সহায়তা করে থাকে। একটি sentence-এ দুই ধরনের verb ব্যবহূত হতে পারে। যেমন, principal verb and auxiliary verb. 1. Principal verb : যে verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকাশের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয়, তাকে principal verb বলে। Auxiliary verb : যে verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকার sentence অথবা tense, voice বা mood-এর রূপ গঠনের জন্য অন্য verb-কে সাহায্য করে থাকে, তাকে auxiliary verb বলে। Example : Rana is writing an application.তোমাদের মনে রাখতে হবে যে, একই verb, principle and auxiliary দুইভাবেই ব্যবহূত হতে পারে। যেমন, I am a student. এখানে ‘am’ principle verb.আবার, I am writing a letter. এখানে ‘am’ auxiliary verb. Principle verb and auxiliary verb ছাড়াও finite verb, non-finite verb, transitive verb and intransitive verb রয়েছে, এগুলো গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।নিয়ম: Sentence যদি present indefinite tense হয় এবং subject third person singular number হয় তবে verb-এর সঙ্গে s/es যুক্ত হবে।She (write) a letter.Ans. : She writes a letter.The baby (cry). Ans. : The baby cries.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল