ইংরেজি ২য় পত্র
Pronounপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের এনসিটিবি কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নং grammar itemটি আলোচনা করা হলো। নিয়মিত অনুশীলন করলে pronoun বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। Pronoun বা সর্বনাম : যে word বিশেষ্য বা noun-এর পরিবর্তে ব্যবহূত হয় তাদের pronoun বলে। (A pronoun is a word that is used in place of noun) যেমন I, we, you, he, she, they, your, his, her etc. বাক্যে ব্যবহার ও কাজের পার্থক্য অনুযায়ী Pronoun কে আট ভাগে ভাগ করা যায়। যথা। 1. Personal Pronoun 2. Demonstrative Pronoun3. Interrogative Pronoun 4. Relative Pronoun. 5. Indefinite Pronoun. 6. Distributive Pronoun.7. Reflexive Pronoun. 8. Reciprocal Pronoun.1. Personal Pronounযে Pronoun ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে Personal Pronoun বলে। (A personal pronoun indicates the person or thing for which it is used.)যেমন I, we, me, us, our, ours; thou, you, theirs; he, she, it, they, his etc.এখানে I, you, my, she, he এগুলো সব ব্যক্তির পরিবর্তে ব্যবহূত হয়েছে, তাই এরা Personal Pronoun. এ ছাড়া we, they, his, him, her, their, us, our, me, mine এগুলো Personal Pronoun.Personal Pronoun-এর প্রকারভেদ। Person অনুসারে Personal Pronoun কে তিন ভাগে ভাগ করা হয়। যথা:1. Personal Pronoun of the first person2. Personal Pronoun of the second person3. Personal Pronoun of the third personFirst person: বাক্যে যে Subject/কর্তা কথা বলে তাকে Personal Pronoun of the first person বলে। I, we, me, us, my, mine, our, oursSecond person: বাক্যে যাকে সম্বোধন করে কথা বলা হয় তাকে Personal pronoun of the second person বলা হয়। যেমন you, your, yours, thou, thy, theeThird person: বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে Personal pronoun of the third person বলা হয়। যেমন he, she, it, they, them, his, her, him, their, theirs, its# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল