ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Adjectiveপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের এনসিটিবি কর্তৃক প্রণীত সিলেবাসের ৯নং প্রশ্নোত্তর আলোচনা করব। নিয়মিত অনুশীলন করলে তোমরা adjective itemটি আয়ত্ত করতে সক্ষম হবে।Adjective বা বিশেষণ: যে word কোনো noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা আকার বোঝায়, তাকে adjective বলে। যেমন: Good, bad, truthful, brave, rich, new, little, few, some, etc. Use of Adjective: Adjective দুইভাবে ব্যবহূত হয়:i. Attributive use of adjective ii. Predicative use of adjective,i. Attributive use of adjective: Adjective যখন noun-এর পূর্বে বসে ওই noun-কে প্রত্যক্ষভাবে qualify করে, তাকে attributive use of adjective বলে। যেমন: He is an honest man. Karim is a regular, student.ওপরের sentence দুটির প্রথমটিতে ‘honest’ শব্দটি noun ‘man’-এর পূর্বে বসে প্রত্যক্ষভাবে তার গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় sentence-এ regular শব্দটি ‘student’ শব্দটির পূর্বে বসে প্রত্যক্ষভাবে qualify করেছে। Adjective-এর এরূপ ব্যবহারকে attributive use of adjective বলে।ii. Predicative use of adjective: Adjective যখন predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে subject-কে qualify করে, তখন adjective-এর সেই ব্যবহারকে predicative use of adjective বলে। যেমন: Mahin is intelligent. He is poor.ওপরের sentence-এ intelligent শব্দটি predicative verb-এর পরে বসে subject-এর দোষ, গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় sentence-এও ‘poor’ adjectiveটি predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে subject-এর অবস্থা প্রকাশ করছে। adjective-এর এরূপ ব্যবহারকে predicative use of adjective বলে।Classification of adjectives (adjective শ্রেণী বিভাগ) :1. Adjective of quality বা descriptive adjective2. Adjective of quantity বা quantitative adjective3. Adjective of number বা numeral adjective4. Pronominal adjective.1. Adjective of quality or Descriptive adjective: যে adjective noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তাকে adjective of quality বা descriptive adjective বলে। যেমন: Mahin is a meritorious student. The man is very honest.ওপরের sentence তিনটি লক্ষ করলে আমরা দেখতে পাই, প্রথম sentence-এ meritorious শব্দটি দ্বারা subject ‘Mahin’-এর গুণ প্রকাশ পেয়েছে।দ্বিতীয় sentence-এ poor শব্দটি দ্বারা subject ‘he’-এর অবস্থা প্রকাশ পেয়েছে।তৃতীয় sentence-এ honest শব্দটি দ্বারা subject ‘the man’-এর গুণ প্রকাশ পেয়েছে। তাই meritorious, poor, honest—এই শব্দগুলো এখানে Adjective of quality বা descriptive adjective.আরও কয়েকটি descriptive adjective হলো: brilliant, liar, happy, brave, young, old, new, fine, sweet, bad, costly, cheap ইত্যাদি।2. Adjective of quantity or quantitative adjective: যে adjective sentence-এ noun বা pronoun-এর পরিমাণ নির্দেশ করে, তাকে adjective of quantity বলে। যেমন: He has much money. A little learning is a dangerous thing. Give me some food.উপরিউক্ত sentenceগুলোতে much, a little, some—এই শব্দগুলো পরিমাণ নির্দেশ করেছে। তাহলে এগুলো quantitative adjective এবং adjective of quantity হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল