ইংরেজি ২য় পত্র
Adjectiveপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের এনসিটিবি কর্তৃক প্রণীত সিলেবাসের ৯নং প্রশ্নোত্তর আলোচনা করব। নিয়মিত অনুশীলন করলে তোমরা adjective itemটি আয়ত্ত করতে সক্ষম হবে।3. Adjective of number or numeral adjective: যেসব Adjective noun বা pronoun-এর সংখ্যা বা পর্যায় নির্দেশ করে, তাদের adjective of number বা numeral adjective বলে। যেমন: Raiyan has nice book. Rifat ate five mangoes. Nusrat is the first girl in the class.Numeral adjective-এর প্রকারভেদ: Numeral adjective চার প্রকার:i) Cardinal numeral adjectiveii) Indefinite numeral adjectiveiii) Multiplicative numeral adjectiveiv) Ordinal numeral adjective(i) Cardinal numeral adjective: যেসব Adjective দ্বারা noun বা pronoun-এর সংখ্যা নির্দেশিত হয়, তাদের cardinal adjective বলে। যেমন: There are four cars here. They have eight cows.We are fifty in numbers.(ii) Indefinite numeral adjective: যেসব adjective noun বা pronoun-এর সংখ্যা নির্দিষ্টভাবে বোঝায় না, তাদের indefinite numeral adjective বলে। যেমন: Some girls are walking. A good number of students attended the class.(iii) Multiplicative numeral adjective: যেসব numeral adjective sentence-এ ব্যবহূত noun-এর কতবার বা কতগুণ রয়েছে তা নির্দেশ করে, তাদের multiplicative numeral adjective বলে। যেমন: Milton came here single.It has two fold uses.(iv) Ordinal numeral adjective: যে adjective সাধারণত এর পর্যায়ক্রমিক স্থান বা ক্রমানুসারে অবস্থান নির্দেশ করে, তাকে cardinal numeral adjective বলে। যেমন:Tarek is the first. boy in the class.Note: Cardinal, ordinal ও multiplicative numeral adjectiveগুলো noun বা pronoun-এর সংখ্যা বা অবস্থান নির্দিষ্টভাবে বোঝায় বলে এদের একত্রে definite numeral adjective বলে।4. Pronominal adjective: কিছু কিছু pronoun যখন noun-এর পূর্বে বসে adjective-এর কার্য সম্পাদন করে, তখন তাদের pronominal adjective বলে। যেমন:This boy is a fool. This is his pen. Pronominal adjective চার প্রকার। যেমন:i. Demonstrative Adjective ii. Interrogative Adjective iii. Distributive Adjectiveiv. Possessive Adjectivei. Demonstrative adjective: যখন কোনো demonstrative pronoun কোনো noun-এর পূর্বে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে, তখন তাকে demonstrative adjective বলে। যেমন: This pen is blue. That shirt is costly.# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল