ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Adjectiveপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের এনসিটিবি কর্তৃক প্রণীত সিলেবাসের ৯নং প্রশ্নোত্তর আলোচনা করব। নিয়মিত অনুশীলন করলে তোমরা adjective itemটি আয়ত্ত করতে সক্ষম হবে।ii. Interrogative adjective: যখন কোনো interrogative pronoun কোনো noun-এর পূর্বে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে, তখন তাকে interrogative adjective বলে। যেমন: Which book do you read?Whose knife is this?iii. Distributive adjective: যখন কোনো distributive pronoun কোনো noun-এর পূর্বে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে, তখন তাকে distributive adjective বলে। যেমন: Each girl will get a frock. Neither of them was bad.iv. Possessive adjective: যখন কোনো possessive pronoun কোনো noun-এর পূর্বে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে, তখন তাকে distributive adjective বলে। যেমন: This is your watch. That is her glass.কয়েকটি adjective-এর ভিন্ন ভিন্ন প্রয়োগ:a) Many: এটি Plural countable noun-এর পূর্বে বসে। এটি সংখ্যা-নির্দেশক। যেমন: Many boys were present there. Many books were bought.b) Much: এটি Material singular noun-কে বোঝায় এবং পরিমাণ নির্দেশ করে। যেমন: Helen drank much water. Rahim has much money.c) Many a: এটি Singular countable noun-এর পূর্বে বসে। যেমন: Many a man died of cholera. Many a person went there.d) A great many: এটি Plural countable noun-এর পূর্বে বসে।যেমন: A great many students were present. A great many people joined the program.(e) Another, any other:Another: এটি Singular Noun-এর পূর্বে বসে। যেমন: Another copy was needed. Another patient came here yesterday.Any other: এটি Singular ও Plural উভয় রকম Noun-কে বোঝাতে ব্যবহূত হয়।যেমন: Rina is more beautiful than any other girl in the class.He is more wise than any other man in the village.(f) Little, a little, the little:Little: এটি পরিমাণ-নির্দেশক Negative অর্থ প্রকাশ করে। ‘কিছুই নেই’ অর্থে এটি ব্যবহূত হয়। যেমন:There is little water in the jug.He took little tea last night.A little: এটি পরিমাণ-নির্দেশক, তবে সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহূত হয়। যেমন:We have a little flour. Rahman had a little land.The little: এটি সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহূত হয়। তবে সামান্য পরিমাণের সবটুকুকে বোঝাতেই কোনো sentence-এ The little ব্যবহূত হয়। যেমন: He left his home with the little money he had.(g) Few, a few:Few-এর অর্থ খুব কম বোঝায়। এটি না-বোধক ধারণা দেয়। এটি Countable Noun-এর পূর্বে বসে সংখ্যা বোঝায়। যেমন: I have few friends. He has few pens.A Few-এর অর্থ সামান্য (অল্প কিছু) বোঝায়। এটি Countable Noun-এর পূর্বে বসে।যেমন: I have a few books. She has a few dolls.# এ অংশের ওপর মডেল টেস্ট ছাপা হবে আগামী শুক্রবার