ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Idioms and Phrasesপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের ‘ইডিয়ম অ্যান্ড ফ্রেসেস’ আলোচনা ও অনুশীলন করব।ভাষার জগৎকে বিশদভাবে বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি ভাষারই একটা নিজস্ব ভাব, শব্দ চয়ন, প্রকাশ ও বিকাশের রীতি রয়েছে। এ ক্ষেত্রে ইংরেজি ভাষা একটু এগিয়ে রয়েছে। ইংরেজি ভাষা ভালোভাবে রপ্ত করার ক্ষেত্রে idiom and phrases জানার বিকল্প নেই। সাধারণত শব্দসমষ্টিযোগে গঠিত phrase যখন কোনো অর্থপূর্ণ ভাব বা meaning প্রকাশ করে, তাকে phrase বলে। (A phrase is a group of words without any subject or predicate and having some sense but not a complete sense.)Phrase ইংরেজি ভাষাকে শক্তিশালী করাসহ ইংরেজি ভাষাকে শ্রুতিমধুর করে তোলে। Phrase-এর প্রকারভেদ: i. Noun phrase ii. Adjective phrase iii. Adverbial phrase iv. Prepositional phrase v. Conjunctional phrase vi. Interjectional phrase vii. Verb phrase viii. Infinitive phrase ix. Participle phraseNoun phrase: যে phrase, noun-এর ন্যায় কাজ করে, তাকে noun phrase বলে। যেমন:a. Life is not a bed of roses.b. He shed crocodile tears at our misery.Example of some noun phrases: A burning question, a bed of thorn, crocodile tears, a bosom friend, dead letter, bag and baggage, flesh and blood, part and parcel, the lion’s share, a black sheep, A fish out of water etc.Adjective phrase: যে phrase, adjective-এর ন্যায় কাজ করে তাকে adjective phrase বলে। যেমন: a. Now this rule is null and void. b. No one should make difference between high and low.Example of some adjective phrases: a cold-blooded murder, a time honoured custom, slow and steady, as soft as feather, with black eyes, an absent-minded boy etc.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল