ইংরেজি ২য় পত্র
Tag Questionsসুপ্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছো। আজ আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের Part-A অংশের Tag Questions নিয়ে আলোচনা করব। (iii) Sentence-টিতে যদি Modal auxiliary Can, Could, Must, Would ইত্যাদি থাকে, তাহলে Tag question-এ এগুলোই ব্যবহূত হবে। যেমন— You can drive a car, can’t you?(iv) Let us (let’s) দিয়ে Sentence গঠিত হলে Tag question করার সময় Shall we ব্যবহূত হয়। যেমন— Let’s do the work, shall we?Let’s go for a walk, shall we?Let’s have a meal, shall we?(v) Introductory It বা There দিয়ে Sentence শুরু হলে Tag question করার সময় Auxiliary verb-এর পর It বা There বসে। যেমন—There is no pond in this village, is there?It is not bad at all, is it?There are many boys in the field, aren’t there?It is a nice doll, isn’t it?(vi) Sentence-টিতে যদি Neither, No (adjective হিসেবে), None, No one, Nobody, Nothing, Scarcely, Barely, Hardly ever, Seldom, ইত্যাদি যেকোনো একটি Word থাকে, তাহলে এটিকে Negative sentence হিসেবে ধরতে হবে। এসব Sentence-এর সঙ্গে Tag question গঠনের সময় Negative sentence-এর Tag গঠনের নিয়ম অনুসরণ করতে হয়। যেমন— Neither of them went, did they?She hardly ever goes there, does she?(vii) যদি কোনো Sentence-এর Subject হিসেবে Anybody, Anyone, No one, Nobody, None, Neither ইত্যাদি ব্যবহূত হয়, তাহলে Tag question গঠনের সময় Auxiliary verb-এর সঙ্গে pronoun ‘they’ ব্যবহূত হবে। যেমন— None can solve the problem, can they?Nobody is allowed, are they?Neither of them has passed, have they?বি.দ্র. ওপরের Sentence-গুলোতে Auxiliary verb-টি singular থাকলেও Tag question-এ They ব্যবহূত হওয়ার কারণে তা পরিবর্তিত হয়ে plural হয়ে যাবে।(viii) Affirmative sentence-এর Subject Everyone, Everybody, Somebody, Someone ইত্যাদির যেকোনো একটি ব্যবহূত হলে Tag question গঠনের সময় Auxiliary verb + not-এর সংক্ষিপ্ত রূপের সঙ্গে ‘they’ Subject হিসেবে ব্যবহূত হবে। যেমন— Everybody saw you, didn’t they?Somebody will say so, won’t they?Everyone could go there, couldn’t they?(ix) Imperative (আদেশ, উপদেশ বা অনুরোধমূলক) sentence-এর Tag question সাধারণত will দিয়ে শুরু হয়। এ ক্ষেত্রে হ্যাঁ-বোধক Imperative sentence-এর Tag হ্যাঁ-বোধক কিংবা না-বোধক উভয়ই হতে পারে। যেমন— Please give me some water, will you?Or, Please give me some water, won’t you?Come here, will you?Or, Come here, won’t you?Put out the light, will you?Or, Put out the light, won’t you?(x) Imperative sentence-টি যদি Negative (না-বোধক) হয়, তাহলে সেটার Tag question কেবল হ্যাঁ-বোধক হবে। যেমন—Don’t play in the sun, will you?Please don’t do this, will you?Don’t laugh at the poor, will you?