ইংরেজি ২য় পত্র
Articlesসুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার শিক্ষাজীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এ বছর। তোমাদের English second paper grammar-এর ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ও নমুনা প্রশ্ন নিয়মিতভাবে দেওয়া হবে। A, An ও The এই তিনটি words-কে Articles বলে। Articles দুই প্রকার। যথা—১) Indefinite Article (অনির্দিষ্ট Article) ২) Definite Article (নির্দিষ্ট Article)১. Indefinite Article (অনির্দিষ্ট Article): যে Article কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় না তাকে Indefinite Article বলে। যেমন, I have a book. He is a student. I eat an apple. This is an orange. He is an unkind man. ইত্যাদি।২. Definite Article (নির্দিষ্ট Article): যে Article কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে Definite Article বলে। যেমন, The cow gives us milk. The earth is round. The sun shines by day. Akbar was the emperor of India. ইত্যাদি। No Article বা ক্রস (X) চিহ্নের ব্যবহার: Article use করার প্রচলিত নিয়মের মধ্যে তোমরা X ক্রস চিহ্ন ব্যবহার করে No Article উত্তর করবে, অর্থাৎ Adjective-এর পূর্বে শূন্যস্থান থাকলে article বসবে না। যে শূন্যস্থানে নিয়ম অনুযায়ী A, An এবং The বসে না, সেখানে ক্রস (X) চিহ্ন বসবে। Use of Indefinite Article – A/a : ১. কোনো Word-এর প্রথম অক্ষর Consonant হলে তার পূর্বে Indefinite Article ‘A’ বসে। যেমন, a bus, a house, a man, a woman, a dog, a year, a pen, a boy, a goat, a ball ইত্যাদি।২. কোনো Word-এর প্রথম অক্ষর Vowel (u, eu, ew) হলে যদি উচ্চারণ ‘ইউ’-এর মতো হয়, তবে তার পূর্বে Indefinite Article ‘A’ বসে। যেমন, a useful animal/thing, a university, a uniform, a unit, a union, a European, a ewe ইত্যাদি।৩. যদি কোনো Word-এর প্রথমে ‘O’ থাকে এবং ‘O’এর উচ্চারণ ‘ওয়া’-এর মতো হয়, তবে তার পূর্বে Indefinite Article ‘A’ বসে। যেমন, I saw a one-eyed man. He is a one-legged beggar. He gave me a one taka note. This is a one way road. ইত্যাদি।৪. কোনো উপাধি বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant হলে এবং তার উচ্চারণ Vowel-এর মতো না হলে তার আগে Indefinite Article ‘A’ বসে। যেমন, Mr. Ali is a B.A. He is a B.Sc. Mr. Jim is a D.C. ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল