ইংরেজি ২য় পত্র
Translation প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্র থেকে ধারাবাহিকভাবে Translation নিয়ে আলোচনা করব।3. Present Perfect Tenseবর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে Verb-এর Present Perfect Tense হয়।গঠন প্রণালি: Subject + have/has+মূল Verb-এর Past Participle+object.২১৭. শীত এখনো শুরু হয়নি — Winter has not yet set in. ২১৮. পিয়া এখনো আসেনি — Piya has not yet come. ২১৯. সে এখনো ঘুমায়নি — He has not yet slept. ২২০. রানী এখনো বইটি কিনেনি — Rani has not yet bought the book. ২২১. আপনারা ব্যাপারটা বোঝেননি? — Have you not understood the matter? ২২২. তোমার বাবা কি টাকা পাঠিয়েছেন? — Has your father sent money?২২৩. তিনি কি আমাকে ডেকেছেন? — Has he called me? ২২৪. তুমি কি খবরটি শুনেছ? — Have you heard the news? ২২৫. সে কি রচনাটি লেখেনি? — Has he not written the easy? ২২৬. তুমি কি সাপটি মার নাই?—Have you not killed the snake? ২২৭. তুমি কি তাকে দেখ নাই? — Have you not seen him? ২২৮. রহিম কি গাভিটি এখনো বিক্রি করেন নাই? — Has Rahim not yet sold the cow? ২২৯. আমরা কি দেরি করেছি? — Have we made delay?২৩০. তোমরা কি আমাকে দেখেছ? — Have you seen me?২৩১. আমি কি কাজটা করেছি? — Have I done the work?২৩২. তুমি কি রহিমকে দেখেছ? — Have you seen Rahim?২৩৩. তুমি কি খবরটি শোননি?—Have you not heard the news?২৩৪. বিড়ালটি কি একটা ইঁদুর ধরেছে? —Has the cat caught a rat?২৩৫. তিনি কি চিঠিখানা পড়েছেন? — Has he read the letter?২৩৬. তাহারা কি চা পান করেছে? — Have they drunk tea?২৩৭. তিনি কি আমাকে ডেকেছেন — Has he called me?২৩৮. আমরা কি অঙ্কটা করিনি? — Have we not done the sum?২৩৯. রুনা কি একটা গান গেয়েছে? — Has Runa sung a song?২৪০. তোমরা কি গোলমাল করনি? — Have you not made a noise?২৪১. পুলিশ কি চোরটা ধরেছে?—Have the police caught the thief?২৪২. তোমরা কি ডাক্তার ডেকেছ?—Have you called the doctor?২৪৩. তারা কি পরীক্ষায় পাস করেছে? — Have they passed in the exam?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল