ইংরেজি ২য় পত্র
Translation প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজিকে ভালভাবে আয়ত্ব করার জন্য তোমাদের Tense-এর জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে হবে। Tense-চর্চার জন্য ইংরেজি ২য় পত্র থেকে ধারাবাহিকভাবে Translation নিয়ে আলোচনা করব।8. Past Perfect Continuous Tenseঅতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিতকাজটি কিছু সময় যাবত চলছিল এরূপ বোঝালে Verb-এরPast Perfect Continuous Tense হয়। গঠন প্রণালি: Subject + had been + মূল Verb + ing + object.৪২৯. তুমি আসার পূর্বে আমি অংক করছিলাম — I had been doing sums before you came. ৪৩০. রোহিত ও রোহান পাঁচ বছর ধরে এ স্কুলে পড়ছিল — Ruhit and Ruhan had been reading in this school for five years. ৪৩১. সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম — I had been walking before the sunset.৪৩২. ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল — They had been quarreling before the train arrived. ৪৩৩. ঘুমাবার আগে তিনি একটা বই পড়িতেছিলেন — He had been reading a book before he slept. ৪৩৪. সূর্য ডুবার আগে তারা একঘণ্টা ধরে ফুটবল খেলছিল — They had been playing football for an hour before the sunset. ৪৩৫. ক্লাস শুরু হবার আগে ছেলেরা গোলমাল করছিল — The boys had been making a noise before the class began.9. Future Indefinite Tenseভবিষ্যৎ কালে কোনো কাজ সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে Verb-এর Future Indefinite Tense হয়।গঠন প্রণালি: Subject + shall/will + মূল Verb + object.436. সে একটি বই কিনবে — He will buy a book. ৪৩৭. তুমি বইটি পড়বে—You will read the book.৪৩৮. আল্লাহ আমাদের সাহায্য করবেন — Allah will help us.৪৩৯. আমরা ক্রিকেট খেলব — We shall play cricket.৪৪০. মা ভাত রান্না করবেন — Mother will cook rice.৪৪১. তারা তোমাকে স্মরণ করবে — They will remember you.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল