ইংরেজি ২য় পত্র
Voice changeসুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রামার-এর ওপর দক্ষতা বৃদ্ধিতে সম্পূর্ণ সিলেবাসের ওপর Voice change থেকে ধারাবাহিক আলোচনায় তোমাদের স্বাগতম। Complex Sentence : জেনে রাখো: Active voice-এ যখন has to, had to, is going to, was going to, ought to, used to, have got to ইত্যাদি উল্লেখ থাকে তখন Passive voice করার সময় উক্ত verb-গুলোর সঙ্গে be ব্যবহার করতে হয়। যেমন—Active : He has to do work. Passive : The work has to be done by him.Active : We ought to love our country.Passive : Our country ought to be loved by us. Active : They used to burn the dead body.Passive : The dead body used to be burn by them. কিছু ব্যতিক্রম নিয়মের Voice change:1. Quasi-passive Verb: Quasi শব্দের অর্থ half বা অর্ধেক। অর্থাৎ Half-passive = Quasi-passive. অতএব বলা যায়, যেসব Verb Half passive-এর অর্থ প্রকাশ করে তাকে Quasi-passive verb বলে। এদের Passive করতে হলে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করতে হবে:১ নম্বর সূত্র: Sub + Be verb + Complement + When (if) + It/they +Be verb + Verb-এর Past participle.২ নম্বর সূত্র: Subject + Be verb + Verb-এর Past participle + Complement.Active : Honey tastes sweet.Passive : Honey is sweet when it is tasted. (১ নম্বর সূত্র) Honey is tasted sweet. (২ নম্বর সূত্র)Active : The bed feels soft.Passive : The bed is soft when it is felt The bed is felt soft.Active : This story reads funny. Passive : This story is funny when it is read. This story is read funny.2. Reflexive Verb:যে verb-এর Subject এবং Object একই ব্যক্তি তাকে Reflexive verb বলে এবং Object-টিকে Reflexive object বলে। একে Subject করা যায় না। একে by-এর পরেই রেখে দিতে হয়। যেমন—Active : He hurt himself.Passive : He was hurt by himself.Active : She killed herself.Passive : She was killed by herself.Active : He poisoned himself.Passive : He was poisoned by himself.3. Factitive Object: যেসব Object ক্ষণস্থায়ী অর্থাৎ মানুষের মতামতের ওপর যাদের স্থায়িত্ব নির্ভর করে সেসব Object-কে Factitive object বলে। এদের স্থায়িত্ব স্বল্প বিধায় এদেরকে বাক্যের Subject করা যায় না। তাই এদের পূর্ববর্তী Object-কে Subject করে Passive voice করতে হয়। যেমন—Active : We made him captain .Passive : He was made captain by us.= Captain was made him by us হবে না।Active : We call him a fool.Passive : He is called a fool by us.= A fool is called him by us হবে না।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল