ইংরেজি ২য় পত্র
Conjunctionপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য ইংরেজি ২য় পত্র থেকে Conjunction নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব।Coordinating conjunction-কে আবার নিম্নলিখিত চারটি ভাগে ভাগ করা হয়:(i) Cumulative Or Copulative Conjunction (ii) Alternative Or- Disjunctive Conjunction(iii) Adversative Conjunction(iv) Illative Conjunctionএবার এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:(i) Cumulative or Copulative Conjunction : এই শ্রেণীর Conjunction হলো— and, both...and, no less...than, as well as, not only...but alsoএদের কাজ হলো, এরা দুই বা ততোধিক coordinate clause-কে (সমশ্রেণীভুক্ত clause-কে) যুক্ত করে। যেমন: Go there. (সেখানে যাও।)You will find him. (তুমি তাকে পাবে।)বাক্য দুটিকে and দ্বারা যুক্ত করে পাওয়া যায়: Go there and will find him. (এখন কিন্তু বাক্য দুটি একটি clause-এ পরিণত হয়েছে।)আবার, Tusher has done the work. Sumon has done the work.বাক্য দুটি পড়ে জানা যাচ্ছে, Tusher এবং Sumon উভয়েই কাজটি শেষ করেছে। এদের Both...and দ্বারা যুক্ত করে পাওয়া যায়: Both Tusher and Sumon have done the work. (both = উভয়ই) (বাক্যটিতে have-এর ব্যবহার লক্ষ করো।) এভাবে The president has come. The secretary has come.বাক্য দুটিকে as well as (= and) দ্বারা যুক্ত করে পাওয়া যায়: The president as well as the secretary has come. (লক্ষ করো, as well as-এর আগে singular subject ব্যবহূত হয়েছে বলে singular verb ‘has’ ব্যবহূত হলো।) আবার, Tusher has done the work. Sumon has done the work. বাক্য দুটিতে দেখা যাচ্ছে, শুধু Tusher-ই নয়, Sumon-ও পাস করেছে। সুতরাং not only...but also দ্বারা বাক্য দুটিকে যুক্ত করা যায়: Not only Tusher but also Sumon has passed the exam. আবার, You are fit for the job. He is fit for the job.বাক্য দুটি এভাবে ব্যাখ্যা করা যায়: তুমি (you) তার (he) চেয়ে একই কাজটির (job) জন্য কোনো অংশে কম উপযুক্ত নয়। তাহলে no less...than ব্যবহার করে বাক্য দুটিকে যুক্ত করা যাক:You are no less fit for the job than he.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল