ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Tenseসুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শিক্ষাজীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এ বছর থেকে। English Second Paper Grammar-এর ওপর তোমাদের দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ও নমুনা প্রশ্ন নিয়মিতভাবে দেওয়া হবে। আজ আলোচনা করা হলো ইংরেজি বিষয়ের মৌলিক ও গুরুত্বপূর্ণ পার্ট Tense নিয়ে।Tense অর্থ কাল বা সময়। কোনো কাজ সম্পাদনের সময়কে Tense বলে। ল্যাটিন শব্দ Tempus থেকে Tense শব্দের উৎপত্তি। Tempus অর্থ সময়।Tense-এর প্রকারভেদ: Verb-এর কাজ অনুযায়ী Tense প্রধানত তিন প্রকার। যথা: ১) Present Tense (বর্তমান কাল)২) Past Tense (অতীত কাল)৩) Future Tense (ভবিষ্যৎ কাল)।১. Present Tense (বর্তমান কাল): যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে Verb-এর Present Tense বা বর্তমান কাল বলে। যেমন: I go to school, He writes a letter, He draws a picture. ২. Past Tense (অতীত কাল): যে কাজ অতীত কালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বোঝায়, তাকে Verb-এর Past Tense বা অতীত কাল বলে। যেমন: I went to school. He wrote a letter yesterday. He drew a picture.৩. Future Tense (ভবিষ্যৎ কাল): ভবিষ্যৎ কালে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে, তাকে Verb-এর Future Tense বা ভবিষ্যৎ কাল বলে। যেমন: I shall buy a pen, I shall go to Dhaka, They will play football etc. প্রতিটি Tense -কে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা: Present Tense (বর্তমান কাল)১. Present Indefinite Tense: বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এ রকম বোঝালে Verb-এর Present Indefinite Tense হয়। চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও Present Indefinite Tense হয়। গঠন প্রণালি: Subject-এর পর মূল Verb-এর Present form ব্যবহূত হয়। তবে Subject (কর্তা) Third Person Singular Number হলে মূল Verb-এর শেষে s বা es যোগ করতে হয়। Example: a) I read the novel daily. b) She helps her other.শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, Tense-এর প্রতিটি ধাপে বাক্যের তিনটি ধরন বা রূপ থাকে। যেমন: # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল