ইংরেজি ২য় পত্র
Adjective প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৯ নং Grammar item টি আলোচনা করা হলো। আশা করি নিয়মিত অনুশীলন করে তোমরা Adjectiveটি আয়ত্ত করতে সক্ষম হবে।Adjective বা বিশেষণ(iii) Multiplicative Numeral Adjective: যেসব Numeral Adjective Sentence-এ ব্যবহূত Noun এর কতবার বা কতগুণ রয়েছে তা নির্দেশ করে তাদের Multiplicative Numeral Adjective: বলে। যেমন— Milton came here single. It has two fold uses. (iv) Ordinal Numeral Adjective: যে Adjective সাধারণত-এর পর্যায় ক্রমিক স্থান বা ক্রমানুসারে অবস্থান নির্দেশ করে তাকে Cardinal Numeral Adjective বলে। যেমন— Tarek is the first boy in the class.Sahera is the second daughter of her parents.Note: Cardinal, Ordinal ও Multiplicative Numeral Adjective গুলো Noun বা Pronoun-এর সংখ্যা বা অবস্থান নির্দিষ্টভাবে বোঝায় বলে এদের একত্রে Definite Numeral Adjective বলে।4. Pronominal Adjective: কিছু কিছু Pronoun যখন Noun এর পূর্বে বসে Adjective-এর কার্য সম্পাদন করে তখন তাদের Pronominal Adjective বলে।যেমন— This boy is a fool. This is his pen. Pronominal Adjective চার প্রকার। যেমন—(i) Demonstrative Adjective (ii) Interrogative Adjective (iii) Distributive Adjective(iv) Possessive Adjective.(i) Demonstrative Adjective: যখন কোনো Demonstrative Pronoun কোনো Noun এর পূর্বে বসে Adjective-এর ন্যায় কার্য সম্পাদন করে তখন তাকে Demonstrative Adjective বলে । যেমন— This pen is blue. That shirt is costly.(ii) Interrogative Adjective: যখন কোনো Interrogative Pronoun কোনো Noun এর পূর্বে বসে Adjective-এর ন্যায় কার্য সম্পাদন করে তখন তাকে Interrogative Adjective বলে । যেমন— Which book do you read? Whose knife is this?(iii) Distributive Adjective: যখন কোনো Distributive Pronoun কোনো Noun এর পূর্বে বসে Adjective এর ন্যায় কার্য সম্পাদন করে তখন তাকে Distributive Adjective বলে । যেমন— Each girl will get a frock. Neither of them was bad.(iv) Possessive Adjective: যখন কোনো Possessive Pronoun কোনো Noun-এর পূর্বে বসে Adjective-এর ন্যায় কার্য সম্পাদন করে তখন তাকে Distributive Adjective বলে । যেমন— This is your watch. That is her glass. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল