ইংরেজি ২য় পত্র
Conjunction সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের Grammar item Conjunction Part-টি আলোচনা করা হলো। (iv) Illative Conjunctions: এ ধরনের conjunction-গুলো হচ্ছে,therefore, consequently, for, as a resultযে conjunction কোনো কার্যকরণ সম্পর্কে বা অনুমান বোঝাতে ব্যবহূত হয়, তাকে Illative conjunctions বলে। অর্থাৎ একটি ভাব, ‘কার্য’ (ফল) এবং অন্য একটি ভাব ‘কারণ’-এর মধ্যে এই conjunction-গুলো সম্পর্ক স্থাপন করে। যেমন— He has starved for three days. He has become weak.তোমরা লক্ষ করো, এখানে প্রথম বাক্যটি হলো ‘কারণ’ এবং দ্বিতীয় বাক্যটি ‘ফলাফল’। এদের নিম্নরূপে যুক্ত করা যায়— He has starved for three days, as a result (ফলশ্রুতিতে) he has become weak.বা, He has starved three days, consequently (পরিণামে) he has become weak.বা, He has starved for three days, therefore (যার ফলে) he has become weak.ওপরের তিনটি বাক্যে আমরা ‘ফলাফল’ প্রকাশক ভাবটির আগে therefore, as a result, consequently—এগুলো ব্যবহার করেছি। বিপরীতক্রমে for (কারণ) ব্যবহার করে যুক্ত বাক্য গঠন করতে পারতাম। তখন ‘কারণ’ প্রকাশন ভাবটির আগে for ব্যবহার করতে হতো। যেমন—He has become weak for, he has starved for three days.B. Subordinating conjunction or Linking word:একটি principal clause এবং একটি subordinate clause-কে যে word যুক্ত করে; তাকে subordinating conjunction বা linking word বলে। বিশেষভাবে লক্ষ করা যায়, এই conjunction-টি place, time, cause, effect, purpose, manner, condition, comparison, apposition ও concession-কে নির্দেশ করে। লক্ষ করো:Place (স্থানবাচক): Where, wherever ইত্যাদি। You may go wherever you like.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল