ইংরেজি ২য় পত্র
সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকাPronoun আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নম্বর Grammar itemটি আলোচনা করা হলো। আশা করি, নিয়মিত অনুশীলন করে তোমরা Pronoun বিষয়ে অধিকতর জ্ঞান করতে সক্ষম হবে।Personal pronoun ব্যবহারের একটি ব্যতিক্রমী নিয়ম: কোনো sentence-এ Subject হিসেবে First person, Second person এবং Third person ব্যবহূত হলে সে ক্ষেত্রে যথাক্রমে Second person, Third person ও First person বসে। যেমন—You, he and I must do our duties.কিন্তু দোষ স্বীকার করা বোঝালে প্রথমে First Person, পরে Second এর সবশেষে Third person বসে। যেমন—I, you and Lima are guilty,বিষয়টি স্মরণ রাখা খুবই গুরুত্বপূর্ণ যে সাধারণভাবে যেকোনো Sentence-এ Person-গুলো (You + he + I) হিসেবে বসে। কিন্তু দোষ বোঝালে তা (I + you + he) হয়ে যায়।Noun বা Pronoun-এর সঙ্গে first person যুক্ত থাকলে পরে ব্যবহূত Pronounটি First person-এর Plural রূপে বসে। যেমন—He and I did our best, কিন্তু second person যুক্ত হলে Pronounটি second person-এর হয়। যেমন—You and your friends are responsible for your evil motives.2. Demonstrative Pronoun: যে pronoun ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে, তাকে Demonstrative pronoun বলে। (A Demonstrative Pronoun demonstrates or points out some persons or things and stands for it.) যেমন–This, these, that, those etc.These mangoes are ripe. That is our village. This is a girl.এখানে This, That, These শব্দগুলো pen, umbrella, balls-এর পরিবর্তে বসে আবার এদেরই নির্দেশ করেছে। তাই এগুলো Demonstrative pronoun.Use of Demonstrative Pronounসাধারণত কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝাতে আমরা Demonstrative Pronoun ব্যবহার করি। যেমন—These books are fine. That is our house. This is a vegetable farm.এ ছাড়া this, these, that, those-এর নিম্নোক্ত ব্যবহারগুলো দেখা যায়। (i) This ও These নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে বা তাদের পরিবর্তে ব্যবহূত হয়। যেমন—This is a table. These are my pencils,(ii) That ও Those দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য বা তাদের নির্দেশ করতে ব্যবহূত হয়। যেমন—That is my house. Those are my books.(iii) কোনো Sentence-এ দুটি Noun থাকলে প্রথম Nounটির জন্য that এবং পরেরটির জন্য This ব্যবহূত হয়। যেমন—Avash and Raju are friends; this (Avash) is a teacher and that (Raju) is a doctor.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল