ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকাPronoun  আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নম্বর Grammar itemটি আলোচনা করা হলো।  Use of Demonstrative Pronoun(iv) কোনো Sentence একই জাতীয় Noun থাকলে তাদের মধ্যে তুলনা করার সময় আগের Noun-এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য that ও those ব্যবহূত হয়। আগের Nounটি singular হলে that of ও plural হলে Those of ব্যবহূত হয়। যেমন—Incorrect: The mangoes of Rajshahi are better than the mangoes of Dhaka. Correct: The mangoes of Rajshahi are better than those of Dhaka. Incorrect : The rice of Barisal is better than the rice of Dinajpur. Correct : The rice of Barisal is better than that of Dinajpur.(v) কখনো কখনো One, ones, none, the same, so, such প্রভৃতি Demonstrative Pronoun ব্যবহূত হয়। যেমন—He drew the same picture as his brother. I think so.Do you think that he will do well? This is my calculator. It is a good one Interrogative pronoun: প্রশ্ন করার জন্য যে pronoun ব্যবহার করা হয়, তা-ই হলো Interrogative Pronoun। যেমন–What, who, here, when etc.1. What is your name? 2. Who are you?3. Whom do you look for? 4. Which book do you like?এখানে What, whom, who, which প্রভৃতি শব্দ বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে ব্যবহূত হয়েছে। সুতরাং, এগুলো Interrogative Pronoun। Use of Interrogative pronoun: সাধারণত who, whose, whom, which, what প্রভৃতি শব্দ Interrogative pronoun রূপে ব্যবহূত হয়। নিচে এদের ব্যবহার আলোচনা করা হলো।(i) Who, whom, whose-এর ব্যবহার: Sentence অনির্দিষ্টভাবে ব্যক্তি বোঝাতে কে বা করা—এগুলোর পরিবর্তে Who, কাকে বা কাদেরকে বোঝাতে whom এবং কার বা কাদের Whose প্রভৃতি Interrogative Pronoun ব্যবহূত হয়। যেমন—Who is the man? (কে বোঝাতে Who)Whom do you like? (কাকে বোঝাতে Whom)Whose is this house? (কার বোঝাতে Whose)(ii) What-এর ব্যবহার: কোনো একটি ব্যক্তি বা বস্তু কী, তা নির্দিষ্ট করে নির্দেশ করার জন্য Who ব্যবহূত করা হয়। এ ছাড়া কোন অর্থে, কী করে অর্থে এবং কিসের জন্য—এসব বোঝাতে Sentence-এ What ব্যবহূত হয়। যেমন—What is this? (কী অর্থে) What class are you read in? (কোন অর্থে)What is your uncle? (কী করে অর্থে) What is Cox’s bazar famous for? (কিসের জন্য অর্থে) (iii) Which-এর ব্যবহার: কোন কিছু বা কাউকে বেছে নেওয়ার জন্য ব্যক্তি, বস্তু বা ইতর প্রাণী বোঝালে Which ব্যবহূত হয়। যেমন—Which is your brother? (ব্যক্তি বোঝাতে)Which book is yours? (বস্তু বোঝাতে)Which is the oldest elephant? (ইতর প্রাণী বোঝাতে)শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে, What, who, which—এগুলো মূলত Relative pronoun, কিন্তু যখন এগুলো দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তখন তা Interrogative Pronoun হিসেবে ব্যবহূত হয়।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল