ইংরেজি ২য় পত্র
Narrationসুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের প্রস্তুতিতে আরও সহযোগিতা করার জন্য আজ তোমাদের জন্য ইংরেজি ২য় পত্রের Part-A অংশের Narration বা Speech -র গুরুত্বপূর্ণ Rules বা নিয়ম তুলে ধরা হলো। তোমরা যত্নসহকারে তা চর্চা করবে।Rule-6: যদি Reporting Verb-টি Present বা Future Tense-এ থাকে, তাহলে Direct Speech-কে Indirect করার সময় Verb-এর কোনো Tense পরিবর্তন হয় না। যেমন—Direct: He says, “I am writing a letter.”Indirect: He says that he is writing a letter.Direct: He will say, “I am busy.”Indirect: He will say that he is busy.Rule-7: বক্তব্যটি দ্বারা যদি অভ্যাসগত সত্য বা চিরসত্য বোঝায়, তাহলে Tense-এর কোনো পরিবর্তন হয় না। যেমন—অভ্যাসগত সত্যDirect: Jony said, “I walk for an hour every morning.”Indirect: Jony said that he walks for an hour every morning.চিরন্তন সত্যDirect: The teacher said, “The sun sets in the west.”Indirect: The teacher said that the sun sets in the west.Direct: Father said to me, “The sun rises in the east.”Indirect: Father told me that the sun reises in the east.Direct: The teacher said to me, “The earth is round.”Indirect: The teacher told me that the earth is round.Direct: He said, “The sun gives us light.”Indirect: He said that the sun gives us light.