ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক (প্রা.), ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাRight from of Verbs প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইংরেজি ২য় পত্রের Part-A অংশের Use of the Right from of Verbs নিয়ে আলোচনা করব।Rule-24: When বা After দ্বারা দুটি clause যুক্ত হলে when বা after-এর পূর্ববর্তী clauseটি Future বা Present indefinite tense হলে, পরবর্তী clauseটি Present perfect tense হবে। Ques. I shall go to college after I (Leave) school. Ans. I shall go to college after I have left school.Ques. The children become tired when they (play) too much.Ans. The children become tired when they have played too much.Rule-25: ভবিষ্যতে কোনো কার্য সম্পন্ন হয়ে থাকবে, এরূপ বিশ্বাস বা অনুমান বোঝালে Verb-এর Future perfect tense ব্যবহূত হয়। উদাহরণ: Ques. He (to reach) Dhaka by this time. Ans. He will have reached Dhaka by this time. Ques. You (to receive) the letter shortly. Ans. You will have received the letter shortly. Rule-26: That দ্বারা দুটি clause যুক্ত হলে এবং That-এর পূর্ববতী clauseটি Past Indefinite tense হলে, পরবর্তী clauseটি Past perfect tense হবে। যথা: Ques. Rahim said that he (to see) her dancing.Ans. Rahim said that he had seen her dancing.Ques. Jaman said that he (to do) the work. Ans. Jaman said that he had done the work.Rule-27: When, what, where, why, who, whom ইত্যাদি Interrogative word দিয়ে Interrogative sentence শুরু হলে Person ও tense অনুসারে এদের পরে Subject-এর পূর্বে Auxiliary verb বসে এবং মূল verb-এর Present Indefinite tense হয়। উদাহরণ: Ques. Where you (to go) yesterday? Ans. Where did you go yesterday?Ques. What you (like) to eat? Ans. What do you like to eat?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল