ইংরেজি ২য় পত্র
Adjectiveপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৯ নম্বর Grammar itemটি আলোচনা করা হলো। নিয়মিত অনুশীলন করে তোমরা Adjectiveটি আয়ত্ত করতে সক্ষম হবে।2. Adjective of Quantity or Quantitative Adjective: যে Adjective Sentence-এ Noun বা Pronoun-এর পরিমাণ নির্দেশ করে, তাকে Adjective of Quantity বলে।যেমন— He has much money.A little learning is a dangerous thing.Give me some food.উপরিউক্ত Sentenceগুলোয় much, a little, some—এ শব্দগুলো পরিমাণ নির্দেশ করেছে। তাহলে এগুলো Quantitative Adjective বা Adjective of quantity হবে।3. Adjective of number or Numeral Adjective: যেসব Adjective Noun বা Pronoun-এর সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, তাদের Adjective of Number বা Numeral Adjective বলে।যেমন— Nusrat is the first girl in the class.Rifat ate five mangoes.4. Numeral Adjective-এর প্রকারভেদ: Numeral Adjective চার প্রকার:Cardinal Numeral AdjectiveIndefinite Numeral AdjectiveMultiplicative Numeral AdjectiveOrdinal Numeral Adjective (i) Cardinal Numeral Adjective: যেসব Adjective দিয়ে Noun বা Pronoun-এর সংখ্যা নির্দেশিত হয়, তাদের Cardinal Adjective বলে।যেমন—There are four cars here.They have eight cows (ii) Indefinite Numeral Adjective: যেসব Adjective Noun বা Pronoun-এর সংখ্যা নির্দিষ্টভাবে বোঝায় না, তাদের Indefinite Numeral Adjective বলে।যেমন—Some girls are walking.A good number of students attended the class.(iii) Multiplicative Numeral Adjective: যেসব Numeral Adjective Sentence-এ ব্যবহূত Noun-এর কতবার বা কতগুণ রয়েছে, তা নির্দেশ করে, তাদের Multiplicative Numeral Adjective বলে।যেমন—Milton came here single.It has two fold uses.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল