ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Appropriate Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন, অর্থাৎ Appropriate Prepositions নিয়ে আলোচনা করব। পূর্ণাঙ্গ passage আলোচনার আগে এসো আমরা Preposition এবং এর গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো জেনে নিই।1. Simple Preposition: সাধারণত একটি word দ্বারা Simple Preposition গঠিত হয়। যেমন: in, at, on, by for, from, with, after, of, off, out, up, through, over etc.He lives in America with his family.She is angry with me for being late.They are annoyed at this.2. Double Preposition: যখন দুটি Simple Preposition একত্র বা যুক্ত হয়ে একটি Preposition-এর মতো ব্যবহূত হয়, তখন তাকে Double Preposition বলে। যেমন: into (in + to), upon (up + on), within (with + in), without (with + out), up to (up + to) ইত্যাদি।He dived into the water that day.She will come to meet you within five days.You wait up to morning.3. Compound Preposition: Noun বা Adjective বা Adverb-এর পূর্বে Simple Preposition যুক্ত হয়ে যে Preposition গঠিত হয়, তাকে Compound Preposition বলে। She sat beside me to talk about the matter.They appeared before the judge.There is something confidential behind the event.4. Phrase Preposition: যদি দুই বা ততোধিক Preposition একত্র হয়ে একটি একক Preposition রূপে ব্যবহূত হয়, তখন তাকে Phrase Preposition বলে। যেমন: on account of, by dint of, by means of, in front of, in spite of, in stead of, look for ইত্যাদি।He could not go to college on account of his illness.She succeeded in life by dint of hard labour.In spite of his poverty, he is honest.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল