ইংরেজি ২য় পত্র
Appropriate Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ইংরেজি ২য় পত্রের অর্থাৎ Appropriate Prepositions নিয়ে আলোচনা করব। Step-22: By-এর ব্যবহারRule-9: কোনো কিছু যে হারে সংঘটিত হয়, তা বোঝাতে by ব্যবহূত হয়। যেমন: (a) They are improving day by day. (b) We will do it bit by bit. Step-23: Across-এর ব্যবহারRule-1: বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে across ব্যবহূত হয়। যেমন: (a) He walked across the field. (b) I drew a line across the page. Rule-2: শরীরের অঙ্গের ওপর বোঝাতে across ব্যবহূত হয়। যেমন:(a) He hit him across the face. (b) It is too tight across the back. Rule-3: একটি স্থানের প্রত্যন্ত অঞ্চল কিংবা অনেক লোকের মধ্যে বোঝাতে across ব্যবহূত হয়। যেমন:Her family is scattered all across the country. Step-24: Through-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে through ব্যবহূত হয়। যেমন:(a) The burglar got in through the window. (b) The bullet went straight through him. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল