ইউআইইউ মার্স রোভার ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ-২০২২ এর জন্য নির্বাচিত

নির্বাচিত দলছবি–সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউআইইউ মার্স রোভার দল মার্স সোসাইটি আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ-২০২২ এর ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ১ থেকে ৪ জুন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উতাহতে মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে এই রাউন্ড অনুষ্ঠিত হবে। মার্স সোসাইটি প্রতিবার ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) বিশ্ববিদ্যালয় স্নাতক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ এই রোবোটিকস প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

আগামী ১ থেকে ৪ জুন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উতাহতে মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে

বিশ্বের ৯৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউআইইউ ১০০-এর মধ্যে ৯০.৯২ নম্বর অর্জন করে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। দলটির সরাসরি তত্ত্বাবধানে ছিলেন ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক আকিব জামান। উল্লেখ্য, আকিব জামান এমআইএসটি মঙ্গোল বারোতার টিম লিডার হিসেবে ইউআরসি ২০২১-এর ভার্চ্যুয়াল ফাইনালে শীর্ষস্থান অর্জন করেছিলেন।

ইউআইইউ মার্স রোভার দলটি সিএসই, ইইই ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীর মাধ্যমে ইউআইইউ রোবোটিকস ক্লাবের ২৫ জনের বেশি শিক্ষার্থী নিয়ে গঠিত এই প্রকল্পের টিম লিডার সিএসই বিভাগের শিক্ষার্থী রকিব হাসান। ম্যানেজমেন্ট সাব টিমে দীপ চক্রবর্তী, মেকানিক্যাল সাব টিমে আবিদ হোসাইন, ইলেকট্রিক্যাল সাব টিমে আহম্মেদ জুনায়েদ তানিম, সফটওয়্যার সাব টিমে আবদুল্লাহ আল-মাসুদ, কমিউনিকেশন সাব টিমে টিএম আল-আনাম এবং সায়েন্স সাব টিমে জিদান তালুকদার নেতৃত্ব দিচ্ছেন।