প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বিজনেস ক্লাবের উদ্যোগে ‘আইকনিক পারস্পেকটিভ’ শীর্ষক আলোচনা সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম রিজওয়ান খানের সভাপতিত্বে আলোচনায় অতিথি ছিলেন গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং পার্টনার এবং কান্ট্রি ডিরেক্টর গাউসুল আলম শাওন, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম প্রমুখ। পরে অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়। বিজ্ঞপ্তি