ইউএজিই আন্তর্জাতিক শিক্ষামেলা

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিন দিনব্যাপী আয়োজিত বছরের সর্বশেষ আন্তর্জাতিক শিক্ষামেলা ২০১৯ এর প্রথম দিন ৭ ডিসেম্বর বনানীর হোটেল সারিনায় অনুষ্ঠিত হয়। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী ৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর প্রাণবন্ত ও সরব উপস্থিতিতে শিক্ষামেলা ছিল জমজমাট।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষামেলার মতো আয়োজনগুলো প্রতিবছরই করা প্রয়োজন। এতে আমরা অনেক তথ্য ও অনেক কিছু জানতে পারি। এ ছাড়াও সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াটাও ভালো লেগেছে। এতে আমি আমার সম্ভাবনা নিয়ে সরাসরি আলোচনা করতে পেরেছি।
এক্সপোতে অংশগ্রহণকারীদের জন্য ছিল নানান ফিচারস। ছিল বিনামূল্যে অ্যাসেসমেন্টের সুযোগ। এ ছাড়াও তাৎক্ষণিক আবেদনকারীদের জন্য ফ্রি অ্যাপ্লিকেশনের মতো দারুণ অপশন ছিল। এডুকেশন এক্সপোতে কানাডা, ইউকে, মালয়েশিয়াসহ ১৩টিরও বেশি দেশের ৭৫০টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বিদেশে পড়াশোনার প্রচুর আগ্রহ। কিন্তু সে তুলনায় তাঁদের রয়েছে তথ্যের ব্যাপক ঘাটতি। সঠিক তথ্যের অভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে সময় ও অর্থ নষ্ট করার দৃষ্টান্ত রয়েছে।

এ ছাড়াও আয়োজক কর্তৃপক্ষ বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সরাসরি প্রতিনিধিত্ব করায় অতিরিক্ত কোনো খরচা ছাড়াই শিক্ষার্থীদের বিদেশে ভর্তি ও ভিসা সাপোর্ট দেবে।
আন্তর্জাতিক শিক্ষামেলা সিরিজের শেষ ইভেন্ট অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। সিলেটে হোটেল ভ্যালী গার্ডেনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ইভেন্ট চলবে। আন্তর্জাতিক শিক্ষামেলা ২০১৯ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য উন্মুক্ত।
বিজ্ঞপ্তি