ইউএপি ও চাকরি ডটকমের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন জব পোর্টাল চাকরি ডটকমের সঙ্গে একটি চুক্তি (ক্যাম্পাস পার্টনারশিপ) করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। বিশ্ববিদ্যালয়টির সিটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর উপস্থিতিতে চুক্তিতে সই করেন বিশ্ববিদ্যালয়টির ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক ইশফাক ইলাহী চৌধুরী এবং চাকরি ডটকমের পক্ষে প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা এহতেরাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চাকরি ডটকমের হেড অব বিজনেস মো. রেদওয়ান-উল-হকসহ আরও অনেকে। এই চুক্তির মাধ্যমে চাকরি ডটকম ইউএপি ক্যাম্পাসে চাকরি মেলা ও ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন সেমিনারের আয়োজন করবে। বিজ্ঞপ্তি