ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (প্রাক্তন আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, পরিচালক অভিজিৎ ভট্টাচার্য, জি এম অপারেশনস ডা. কাজী রফিকুল আলম ও হেড অব অ্যাকাউন্টস আনন্দ কুমার সাহা। সম্মেলনে ২০১৬ সালকে ‘ইয়ার অব প্রফেশনালিজম’ ঘোষণা করা হয়। এই বছরে রোগীদের আরও উন্নত ও দ্রুত চিকিৎসা দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, শিগগিরই ৫০০ শয্যার আধুনিক বিশেষায়িত হাসপাতালের বহুতল ভবনের নির্মাণকাজ শুরু হবে। বিজ্ঞপ্তি।