ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভিসি হলেন মকবুল আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মকবুল আহমেদ খান
অধ্যাপক মকবুল আহমেদ খান

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক মকবুল আহমেদ খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেন এবং মস্কো টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে দেশ-বিদেশে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, যার মধ্যে ইংল্যান্ডের ব্রাডফোর্ড ইউনিভার্সিটি এবং নিউজিল্যান্ডের ওটাগো ইউনিভার্সিটির নাম উল্লেখযোগ্য। তিনি ১৬ বছর বিশ্বব্যাংকের টেক্সটাইল অ্যাডভাইজার হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষে কাজ করেছেন। বিজ্ঞপ্তি