ইউল্যাবে এফএলটিআর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং অ্যান্ড রিসার্চের (এফএলটিআর) উদ্বোধনী অনুষ্ঠান গত মঙ্গলবার ইউল্যাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিমক) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এফএলটিআরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমকের কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ ও ব্রিটিশ কাউন্সিলের উপপরিচালক জিম স্কার্থ। বাংলাদেশের শীর্ষস্থানীয় নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলদের নিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক, গবেষক ও প্রশিক্ষকদের সক্ষমতা উন্নয়নের জন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত হয় এই ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি